Saturday, April 4, 2026

‘দ্য আর্চিজ’ রিলিজের আগে ফিল্ম রিভিউ-এর থেকেও গুরুত্বপূর্ণ এই রিভিউ, দেখে নিন

Date:

Share post:

প্রথমবার বলিউডে (Bollywood) পা! কুছ পরোয়া নেহি
দর্শকের সামনে প্রথম আত্মপ্রকাশ! কুছ পরোয়া নেহি
পরিবারে বড়দের মধ্যে অশান্তি! কুছ পরোয়া নেহি
কেবিসি-র (KBC) মঞ্চে বিগ-বির মুখোমুখি! তাতেও কুছ পরোয়া করছেন না সুহানা-অগস্ত্য জুটি।

জুটি? হ্যাঁ, বলিউডে যা গুঞ্জন তাতে সম্পর্কে এগিয়ে যাওয়া নিয়ে যথেষ্ট সিরিয়াস দুই সেলিব্রিটি তনয়-তনয়া। এখন মিশন – বিগ-বির মন জয়।

বৃহস্পতিবার নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাচ্ছে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ (The Archies)। বলিউড বাদশা শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানা খান, অমিতাভ তনয়া শ্বেতা নন্দার (Shweta Nanda) ছেলে অগস্ত্য নন্দা ছাড়াও শ্রীদেবী বনি কাপুরের কন্যা খুশি কাপুরের মতো তারকা খচিত এই চলচ্চিত্র। তবে তার আগে বলি পাড়ায় বেশ গুঞ্জন সুহানা-অগস্ত্যর প্রেমকাহিনী নিয়ে। কখনও সুহানার জন্য অগস্ত্যর উড়ে আসা চুম্বন, কখনও অন্তরঙ্গ ছবি ইতিমধ্যেই দর্শকদের সামনে এসে পৌঁছেছে।

শোনা যাচ্ছে কেবিসি-র ১৫তম এপিসোডে বিগ-বির সামনে হটসিটে বসতে চলেছেন সুহানা ও অগস্ত্য। সঙ্গে থাকছে আর্চিজের অন্যান্য কলাকুশলীরাও। শোনা যাচ্ছে সেখানে সুহানা মজার ছলে অমিতাভ বচ্চনকে অনুরোধ করছেন সহজ প্রশ্ন করার জন্য। এমনকি সেখানে তিনি উল্লেখ করছেন বাবা শাহরুখের কথা, যিনি অনেক সিনেমাতেই অমিতাভের ছেলের চরিত্রে অভিনয় করেছেন।

অন্যদিকে এই এপিসোডে বিগ-বি মজার ছলে বলছেন অগস্ত্যর ছোটবেলার মজার কথা, এমনটাও শোনা যাচ্ছে। তবে কী এভাবেই পরিবারের জ্যেষ্ঠর কাছে নিজের মনের মানুষকে পরীক্ষার মুখে ফেলছেন অগস্ত্য। ছবি রিলিজের আগে ছবির থেকেও এটা নিয়েই বলিউডে এখন জোর চর্চা।

আরও পড়ুন- তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবে তৃণমূল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...