Sunday, May 10, 2026

নিরাপত্তা এবং সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ ভ্যা.কসিনকাণ্ডে ধৃ.ত দেবাঞ্জন!

Date:

Share post:

তার কুকীর্তি যেন সিনেমার চিত্রনাট্য। নিজেকে আইএএস অফিসার হিসেবে পরিচয় দিত এলাকাবাসীর কাছে। শুধু তাই নয়, পুরকমিশনার হিসেবেও পরিচয় দিতে সে। আর সেই ভুয়ো পরিচয়ের প্রভাব খাটিয়েই কোভিডের সময় টিকাকরণ শিবির খুলত ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব। তৃণমূল সাংসদ মিমির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি কলকাতা পুলিশের ৮টি মামলায় দেবাঞ্জনের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট।

সেই দেবাঞ্জন এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাশাপাশি, এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার আবেদন জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।  তাঁর অভিযোগ, কলকাতা পুলিশ এই ঘটনার মাথাদের আড়াল করার চেষ্টা করছে। ইতিমধ্যেই ইডি আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করতে ভ্যাক্সিনকাণ্ডেও তদন্ত শুরু করছে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ভ্যাক্সিনকাণ্ডে অনেক প্রভাবশালীর নাম উঠে আসায় প্রাণহানির আশঙ্কা রয়েছে দেবাঞ্জনের। সেই কারণেই নিরাপত্তা দেওয়া হোক।মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী বুধবার শুনানির সম্ভবনা।

দেবাঞ্জনের বিরুদ্ধে কলকাতা পুলিশের বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রুজু করা হয়েছিল। সেই দেবাঞ্জনই এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুধু ভুয়ো ভ্যাকসিন শিবির নয়, আর্থিক তছরুপের ক্ষেত্রেও নাম জড়িয়েছিল তার। ২০২১ সালে ২৪ জুন দেবাঞ্জনকে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। এখন আদালত ঠিক কী নির্দেশ দেয়? সেই দিকে নজর সবার।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...