Monday, March 16, 2026

সুনকের সিদ্ধান্তে সিলমোহর! বিবিসির চেয়ারম্যান পদে ভারতীয় বংশোদ্ভূত সমীর

Date:

Share post:

বিবিসির (BBC) চেয়ারম্যান (Chairman) পদে এবার ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক সমীর শাহ (Samir Shah)। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak) ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর এবার সম্প্রচার বিভাগের উল্লেখযোগ্য সংস্থা বিবিসির (BBC) দায়িত্ব পেলেন তিনি। ৪০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে এই ভারতীয় বংশোদ্ভূতর। মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদে জন্মগ্রহণ করেন সমীর। ৭১ বছর বয়সী সমীর বর্তমানে জুনিপার কমিউনিকেশনের সিইও। তবে জানা যাচ্ছে, বিবিসির চেয়ারম্যান হিসাবে, সমীর সপ্তাহে ৩ দিন কাজ করবেন। যার জন্য তিনি বছরে ১.৬৭ কোটি টাকা বেতন পাবেন।

শাহ এর আগে বিবিসির বোর্ড পরিচালনা করতেন। তিনি বিবিসিতে রাজনীতি ও বর্তমান বিষয় সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। আর সেকারণেই ২০১৯ সালে শাহকে রানী দ্বিতীয় এলিজাবেথ তাঁকে ‘কম্যান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কারে সম্মানিত করেন। এদিকে বিবিসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পর সমীর শাহ বলেন, “আমার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমি যদি আগামী বছরগুলোতে এই প্রতিষ্ঠানকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে দিতে পারি, তাহলে সেটা আমার জন্য সম্মানের। তিনি আরও জানান, ব্রিটিশ নাগরিকদের জীবনে বিবিসির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সংবাদ সংস্থা বিশ্বের প্রতিটি মানুষের কাছে প্রতিদিন বিভিন্ন খবর পৌঁছে দেয়”। এরপরই সমীর জানান আমি আপ্রাণ চেষ্টা করব প্রতিমুহূর্তে আমার যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করার।

উল্লেখ্য, ভারতের ঔরঙ্গাবাদে জন্মগ্রহণ করা শাহ ১৯৬০ সালে প্রথম ইংল্যান্ডে আসেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন লেখাপড়া করেছেন। পাশাপাশি ব্রিটিশ সরকারের জাতিগত ও জাতিগত বৈষম্য কমিশনের ২০২১ রিপোর্টের সহ-লেখক ছিলেন শাহ। তবে বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। খুব শীঘ্রই সমীর শাহ বিবিসি চেয়ারম্যান হিসাবে যোগদান করবেন। নির্বাচিত হয়েছেন এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে তিনি বোর্ডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে বিবিসি একটি স্বাধীন সংস্থা হলেও এর চেয়ারম্যান নিয়োগ করে ব্রিটিশ সরকার। এদিকে বিবিসিতে রিচার্ড শার্পের জায়গায় তাঁকে আনা হল। প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে রিচার্ড শার্পের কথোপকথন ফাঁস হওয়ার পরই তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তবে বিবিসির সঙ্গে শাহের সম্পর্ক নতুন নয়। এর আগে ২০০৭-২০১০ সালের মধ্যে বিবিসির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন তিনি। অতএব সব মিলিয়ে ভারতীয় বংশোদ্ভূত এই সাংবাদিকের হাত ধরেই নিজেদের গরিমা বজায় রাখার চেষ্টা করবে বিবিসি।

 

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...