Monday, May 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওড়িশার বিরুদ্ধে জোড়া গোল করেন আর্মান্দো সাদিকু। ম‍্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড। আর ম‍্যাচ শেষে জোড়া অভিযোগ আনল মোহনবাগান। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন সাদিকু এবং দলের সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

২) ২০২৪-এ টি-২০ বিশ্বকাপ। প্রশ্ন হচ্ছে টি-২০ বিশ্বকাপে কি দেখা যাবে বিরাট কোহলিকে? কারণ সূত্রের খবর, রোহিত শর্মাকে টি-২০ বিশ্বকাপে ভাবা হলেও, নির্বাচকেরা কোহলিকে টি-২০ বিশ্বকাপে ভাবছেন না। সেই জায়গায় ভারতেরই এক তরুণ ক্রিকেটারকে তুলে ধরা হচ্ছে।

৩) ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে বিপর্যস্ত চেন্নাইয়ে জনজীবন। মিগজাউমের তান্ডবে কার্যত লন্ডভন্ড চেন্নাইয়ে মানুষদের জনজীবন। শহরের বহু জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন। কঠিন সময় কাটাচ্ছে চেন্নাই বাসী। সাধারণ মানুষের মতো কঠিন সময় কাটাতে হচ্ছে ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টাদেরও।

৪) ফের বিতর্কে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর গৌতম গম্ভীর। লেজেন্ডস ক্রিকেট লিগ খেলতে গিয়ে প্রাক্তন সতীর্থ এস শ্রীসান্থের সঙ্গে বাদানুবাদে জড়ালেন তিনি। এই নিয়ে মুখ খুলেছেন শ্রীসান্থ।

৫) সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি একদিনের এবং দুটি টেস্ট ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই সিরিজ খেলতে বুধবারই দক্ষিণ আফ্রিকা পৌঁছালো সূর্যকুমার যাদবরা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে