Thursday, May 14, 2026

সেরা বোর্ডিং স্কুলে মেয়ে জিভাকে দিয়েছেন ধোনি, জানেন ছোট্ট জিভার পড়াশোনার খরচ কত?

Date:

Share post:

বরাবরই তিনি পছন্দ করেন ব‍্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে। ব্যক্তিগত জীবন খুব একটা সামনে আনতে পছন্দ করেন না তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলন মহেন্দ্র সিং ধোনি। খেলার বাইরে বাকি সময় পরিবারের সঙ্গেই কাটান তিনি। মেয়ে জিভাকে নিয়ে মাঝে মধ‍্যে তাঁর খুনসুটির ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ন’বছর বয়স হতে চলেছে জিভার। আর মেয়ের পড়াশোনা নিয়ে নাকি বেশ সচেতন ধোনি। জানা যাচ্ছে, রাঁচিরই সব থেকে বড় একটি স্কুলে পড়ে সে। মেয়েকে পড়াতে নাকি ধোনির খরচ কয়েক লক্ষ‍্য টাকা।

জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের সেরা বোর্ডিং স্কুলে মেয়েকে দিয়েছেন ধোনি। স্কুলের নাম তরিয়ান ওয়ার্ল্ড স্কুল। রাঁচির অন‍্যতম সেরা স্কুল এটি। রাঁচির হাজাম গ্রামে রয়েছে এই আন্তর্জাতিক মানের স্কুল। ৬৫ একর বিস্তৃত এই স্কুলে আন্তর্জাতিক শিক্ষকরা এসেই পড়ান। লেখাপড়ার পাশাপাশি নাচ, গান, জৈব ফার্ম, রোয়িং, ঘোড়দৌড়ের মতো বিষয়েও শিক্ষা দেওয়া হয় সেখানে। পাশাপাশি ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবল টেনিস, হকির মতো খেলাধুলোরও বন্দোবস্ত রয়েছে সেখানে। স্কুলের অনেক শিক্ষকই বিদেশ থেকে এসেছেন। মুম্বইয়ের বছর পঁয়ত্রিশের বাসিন্দা অমিত বাজলা এই স্কুলের চেয়ারম্যান।

ঝাড়খণ্ডের আর পাঁচটা স্কুলের থেকে যে, এই স্কুলের পড়াশোনার খরচ অনেকটাই বেশি। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এখানে পড়ানোর খরচ বার্ষিত ৪ লক্ষ ৪০ হাজার টাকা। নবম থেকে দ্বাদশ শ্রেণির খরচ গিয়ে দাঁড়ায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এই টাকার মধ‍্যেই ধরা আছে স্কুলের ইউনিফর্ম (শীতকালীন পোশাকও), পাঠ্যপুস্তক, স্টেশনারি ও স্পোর্টসের সরঞ্জাম। ধোনি যে তাঁর মেয়ের শিক্ষার জন‍্য সেরাটাই উজাড় করে দেবেন, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...