Saturday, May 16, 2026

বিদেশে পড়তে গিয়ে ৫ বছরে মৃ.ত ৪০৩ ভারতীয় পড়ুয়া, তালিকায় সর্বাগ্রে কানাডা

Date:

Share post:

উচ্চশিক্ষার (Higher studies) জন্য বিদেশে গিয়ে সব থেকে বেশি পড়ুয়ার মৃত্যু হয়েছে কানাডায় (Canada)। সাম্প্রতিক ভারত-কানাডার তিক্ত সম্পর্কের মাঝে এই তথ্য দুদেশের সম্পর্কের জন্য মোটেও সুখকর না। রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে বিদেশ (External Affairs) প্রতিমন্ত্রী (Minister of State) ভি মুরলীধরণ লিখিতভাবে এই তথ্য পেশ করেন। যদিও কেন এত সংখ্যক পড়ুয়ার মৃত্যু হচ্ছে তা নিয়ে বিস্তারিত তথ্য বিদেশ মন্ত্রকের (External Affairs Ministry) পক্ষ থেকে পেশ করা হয়নি।

২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৩৪টি দেশে ভারতীয় পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য গিয়ে থাকে। এখনও পর্যন্ত এই ৫ বছরে এইসব দেশে মৃত্যু হয়েছে ৪০৩ জন ভারতীয় পড়ুয়ার। এর মধ্যে সবথেকে বেশি ৯১ জনের মৃত্যু হয়েছে কানাডায়। অন্য যে কোনও দেশে মৃতের সংখ্যা অর্ধেকেরও কম। যদিও ইংল্যান্ড (England), রাশিয়া (Russia), আমেরিকা (America),অস্ট্রেলিয়ায় (Australia) মৃতের সংখ্যা ৩০-এর বেশি।

তবে এই সব পড়ুয়ার মৃত্যুর কারণ নিয়ে আদৌ ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিদেশ মন্ত্রকের মুখপাত্র (Spokesperson) অরিন্দম বাগচি। পড়ুয়াদের মৃত্যু কী কারণে তা ভারত সরকারের জানা নেই বলে তাঁর দাবি। কোনও হিংসা বা দুর্ঘটনায় এদের মৃত্যু কি না তা খতিয়ে দেখবে ভারত, জানান বাগচি। তবে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগযোগ রেখেছে ভারতীয় দূতাবাস (Embassy), এমনটাই দাবি তাঁর।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...