Saturday, May 16, 2026

আজ সামনে পাঞ্জাব, প্রতিপক্ষকে নিয়ে সর্তক লাল-হলুদ

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোল দিয়ে চার ম্যাচ পর আইএসএলে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতীতে ঘরের মাঠে তুলনায় কমজোরি প্রতিপক্ষ পাঞ্জাব।প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পেয়ে একটিও ম্যাচ এখনও জিততে পারেনি তারা। ১২ দলের মধ্যে ১১ নম্বরে পাঞ্জাব। তবু তাদের হালকাভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। জয়ের ছন্দ ধরে রেখে প্রথম ছয়ে ওঠার লক্ষ্য ৮ নম্বরে থাকা লাল-হলুদের। পাঞ্জাবের বিরুদ্ধে নতুন লড়াইয়ে নামার আগে অধিনায়ক হরমনজ্যোৎ সিং খাবরার চোট নিয়ে অস্বস্তি গোপন করেননি ইস্টবেঙ্গল কোচ। লিগামেন্টের পেশি ছিঁড়েছে খাবরার। চোট গুরুতর। তাঁকে মরশুমে আর পাবেন কি না, তা নিয়েই সংশয়ে কার্লেস।

খাবরাকে নিয়ে চিন্তার মধ্যেই বড় জয়ের পর ফিরে পাওয়া আত্মবিশ্বাসই সম্বল ইস্টবেঙ্গলের। ম‍্যাচের আগে এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “পাঞ্জাব এখনও ম্যাচ না জিতলেও তারা কয়েকটা ভাল ম্যাচ খেলেছে। আমি প্রতিপক্ষকে কখনও হালকাভাবে নেই না। আমাদের জয়ের অভ্যাস তৈরি করতে হবে। তার জন্য সব ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।”

কার্লেস আরও বলেন, “আগের ম্যাচে ৪-০ গোলে এগিয়ে থাকার সময়ও আত্মবিশ্বাসের অভাগে ভুগেছে দল। কারণ, এর আগে আমরা লিড ধরে রাখতে পারিনি। মরশুম যত এগোবে সমর্থকরাও আত্মবিশ্বাস ফিরে পাবে। চার বছর পর ইস্টবেঙ্গল কোনও ম্যাচে পাঁচ গোলে জিতেছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছি। প্রতিনিয়ত সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...