Thursday, May 14, 2026

সংস্কারের কাজ চলাকালীন বি.পত্তি! ব্যান্ডেল-কাটোয়া শাখায় লাইনচ্যুত মালগাড়ি, না.কাল নিত্যযাত্রীরা

Date:

Share post:

স্টেশন সংস্কারের কাজ চলাকালীন আচমকাই বিপত্তি। যার জেরে বেলাইন (Derailed) মালগাড়ি (Goods Train)। ব্যান্ডেল-কাটোয়া (Bandel Katwa) শাখার কালনার রংপাড়ার কাছে আচমকা এই দুর্ঘটনায় ব্যাহত ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে খবর, এদিন স্টেশন সংস্কারের কাজ চলাকালীন রংপাড়ার কাছে মালগাড়ির পেছনের বগির চাকা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার জেরে  আপ ও ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে রেল প্রশাসন। শবিবার ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে দাবি এলাকাবাসীদের।

তবে এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে ৫টার সময় কাটোয়াগামী একটি মালগাড়ির চাকা রেল লাইন থেকে পড়ে যায়। তার ফলে ২ ঘণ্টা আপ এবং ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭টা থেকে অবশ্য ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক বলেই জানাচ্ছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

 

রেল সূত্রে খবর, এদিন  ব্যান্ডেল থেকে আপ মাল গাড়িতে বোল্ডার আনা হচ্ছিল। রংপাড়ার কাছে মালগাড়িটি এলে পেছনের দিকে কামরার চাকা লাইনচ্যুত হয়ে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে আসেন। খবর দেওয়া হয় রেল কর্মীদের। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনেন রেলকর্মীরা। উল্লেখ্য, দুদিন আগেই হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত হয় লোকাল ট্রেন।  টিকিয়াপাড়ায় লাইন থেকে ছিটকে যায় ডাউন বাগনান লোকালের বগি।

 

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...