Sunday, April 26, 2026

মহুয়ার সাংসদপদ খা.রিজ নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তো.প দাগলেন শতাব্দী

Date:

Share post:

মহুয়া মৈত্রের (Mahuaa Moitra) সাংসদপদ খারিজ নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বীরভূমের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায় (Shatabdi Ray)। শনিবার রামপুরহাট পুরসভায় তৃণমূল ছাত্রপরিষদ এবং যুব তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে সাংসদের বৈঠক ছিল। চব্বিশে লোকসভার আগে নতুন প্রজন্মের সঙ্গে ভাবনা চিন্তা জানান সাংসদ। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ শতাব্দী বলেন, এথিক্স কমিটিকে দিয়ে কেন্দ্র সরকারের এই অতিসক্রিয়তা সকলের চোখে ধরা পড়েছে। মহুয়া মৈত্র (Mahuaa Moitra)  একজন শক্তিশালী মহিলা। ভালো সাংসদ হিসেবে তাঁর কাজে সকলের নজর কেড়েছিলেন। তাঁর বিরুদ্ধে যে দুজন অভিযোগ এনেছেন, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল। কিন্তু একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো খুবই তাড়াহুড়ো করে। এর আগে অনেক অভিযোগ তো এথিক্স কমিটির কাছে জমা পড়েছে। দীর্ঘদিন তার কোনো শুনানি হয়নি। সেগুলো আগে হওয়া উচিৎ ছিল।

আগেই উত্তরবঙ্গ থেকে শতাব্দী বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। বলেন, ‘‘মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। এক জন মহিলাকে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে ভাবে হেনস্থা করল, তাতে গণতন্ত্রকে হত্যা করা হল। দল মহুয়ার পাশে ছিল, আছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি প্রমাণিত।’’ মহুয়া নিজে বলেন, এথিক্স কমিটি ভাল করে যাচাই না করেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে এবং শাস্তি নিশ্চিত করেছে। টাকা নেওয়া বা উপহার নেওয়ার কোনও প্রমাণ নেই কোথাও। তিনি বলেন, ‘‘মোদি সরকার আমাকে চুপ করিয়ে দিতে চাইছে। মহিলা সাংসদকে হেনস্থা করা হচ্ছে। আগামী ছ’মাসও হেনস্থা করা হবে। ’’ মহুয়া কবি সুকান্ত ভট্টাচার্যর ছাড়পত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, “আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই
স্বজন হারানো শ্মশানে তাদের চিতা আমি তুলবোই।”

Related articles

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...