Tuesday, May 26, 2026

ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল লাল-হলুদ

Date:

Share post:

ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল এফসি। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম‍্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল লাল-হলুদ। আইএসএলে টানা দুটো ম্যাচ জয় এখনও অধরাই লাল-হলুদের। নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোল দেওয়ার পরের ম্যাচেই পাঞ্জাব এফসির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার ছয় নম্বরে উঠে এলেও, এদিনের পয়েন্ট নষ্ট ভোগাতে পারে কার্লোস কুয়াদ্রাতের দলকে।

এদিন জোড়া বদল করে দল সাজিয়ে ছিলেন কুয়াদ্রাত। আহত খাবরার জায়গায় নিশুকুমার। অন্যদিকে, বিষ্ণুর পরিবর্তে শুরু থেকেই মাঠে নেমেছিলেন নন্দকুমার। যদিও ছন্নছাড়া ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। শুরু থেকে গোলের জন্য ঝাঁপালেও, লাল-হলুদের আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। পাঞ্জাব বক্সের কাছে পৌঁছে বারবার খেই হারিয়ে ফেলছিলেন মহেশ-বোরহারা। উল্টে ৩৬ মিনিটে প্রায় গোল করে ফেলেছিলেন পাঞ্জাবের জুয়ান মেরা। লাল-হলুদের প্রাক্তনী স্প্যানিশ উইঙ্গারের বাঁক খাওয়ানো শট প্রভসুখন গিলকে পরাস্ত করে পোস্টে লেগে ফিরে আসে। নইলে তখনই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধেও ছন্নছাড়া ফুটবল খেলতেই থাকেন ক্লেটনরা। ৬০ মিনিটে জুয়ানের সেন্টার থেকে কৃষ্ণনন্দ সিংয়ের হেড সরাসরি প্রভসুখনের হাতে জমা পড়ে। গোলের জন্য মরিয়া কুয়াদ্রাত ৬২ মিনিটে একসঙ্গে তিনটে বদল করেন। নন্দকুমার, বোরহা ও নিশুকে তুলে নিয়ে মহম্মদ রাকিপ, বিষ্ণু ও পারদোকে মাঠে নামিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ। এরপর ৮০ মিনিটে ক্রেসপোকে তুলে নিয়ে জেভিয়ার সিভেরিওকে মাঠে নামান কুয়াদ্রাত। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। ৮২ মিনিটে পাঞ্জাবের দুই ডিফেন্ডারকে টপকে বক্সে পৌঁছে গিয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন বিষ্ণু।

আরও পড়ুন:পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে কি ঠিক করেছেন বাবর? মুখ খুললেন তাঁরই এক সতীর্থ

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...