Thursday, March 5, 2026

হয় টাকা দিন, নয় গদি ছাড়ুন: বাংলার বকেয়া নিয়ে হু.ঙ্কার মমতার

Date:

Share post:

বাংলার দাবি আদায়ে ১৮-১৯-২০ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narenda Modi) সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে সেই বিষয়ে জানিয়ে হুঙ্কার দিয়ে মমতা বলেন, “হয় বকেয়া টাকা দিন, নয় গদি ছাড়ুন!”

তিনি যা প্রতিশ্রুতি দেন, তা রাখেন। কিন্তু দিল্লির বিজেপি সরকার রাখে না। এই বিষয় নিয়েই এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, ”বিজেপি কথা দিয়ে কথা রাখে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি এখানে এসে সব বন্ধ চা বাগান খুলে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোট মিটে যাওয়ার পর কথা রাখেনি। আমরা যা কথা দিই তা রাখি।” সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ফের একই নাকট করবে বিজেপি-সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”ফের আবার নাটক শুরু হবে। এদের বিশ্বাস করবেন না। কোভিডের সময় বিনামূল্যে কিছু রেশন দিয়েছিল। তারপর বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা বন্ধ করিনি। এটা আমাদের চলতে থাকবে। আমি চাই সকলে ভাল থাকুন।”

এরপরেই দিল্লি যাওয়ার কর্মসূচি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”১৮, ১৯, ২০ তারিখ প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। আশা করি প্রধানমন্ত্রী নিশ্চয় সময় দেবেন। আমার সঙ্গে বাংলার আরও কিছু সাংসদ যাবেন, তাঁরা বাংলার জন্য টাকা চাইবেন। ১ লাখ ১৫ হাজার কোটি টাকা আমাদের পাওনা আছে কেন্দ্রের থেকে। এই টাকা পেলে আমরা বাংলার মানুষের জন্য আরও কত কাজ করতে পারতাম।” মমতার হুঙ্কার, ”হয় টাকা দিন, না হলে গদি ছাড়ুন।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, জিএসটি বাবদ বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। অথচ  ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তা এমনকী স্বাস্থ্য প্রকল্পের প্রাপ্যও মোদি সরকার বাংলাকে দিচ্ছে না। এই বিষয়েই কথা বলতে প্রধানমন্ত্রী সময় চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি সময় দিলে ভালো। না হলেও বাংলার দাবি আদায়ে ওই সময় দিল্লি যাবেন বলে সাফ জানিয়ে দেন মমতা (Mamata Banerjee)।

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...