Thursday, May 14, 2026

শুক্রের পর শনিতেও, ফের মর*ণোত্তর অঙ্গ*দানের নজির মহানগরীতে!

Date:

Share post:

মৃত্যুতে এক জীবন শেষ হলেও মরণোত্তর অঙ্গদানে বেঁচে থাকতে পারে অন্য জীবন। তাই মৃত্যুর পরে অন্যকে ভাল রাখতে অঙ্গদানের কথা বারবার বলে শিক্ষিত সমাজ। এবার সেই সুরেই তাল মেলাল মহানগরী। শুক্রবারের পর শনিবারও জোড়া মরণোত্তর অঙ্গদানের (Dual Organ donation) নজির শহরে। রিজিওনাল অর্গান অ‌্যান্ড ট্রান্সপ্লান্ট (Regional Organ and Transplant) এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। দুটির মধ্যে একটি অঙ্গদান হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital),অপরটি কলকাতার অ‌্যাপোলো হাসপাতালে ।

যত সময় এগোচ্ছে ততই চক্ষুদানের পাশাপাশি মৃত্যুর পর অঙ্গদানেও এগিয়ে আসছে পরিবার। গত ৬ ডিসেম্বর কাজ থেকে বাড়ি যাওয়ার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন বছর আটত্রিশের শ্যামসুন্দর দাস। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেই রাতেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। কিন্তু মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষমেশ কোনও লাভ হয় নি। শুক্রবার রাতে চিকিৎসকরা জানান শ্যামসুন্দরের ব্রেন ডেথ (Brain death)হয়েছে। এরপরই মৃতের দুটি কিডনি, লিভার, দুটি চোখের কর্নিয়া দানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। পরেরদিন অর্থাৎ শনিবারই কলকাতার (Kolkata) অ‌্যাপোলো হাসপাতালে বরানগরের বাসিন্দা তারক দত্তের অঙ্গদান হয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে শুক্রবার তাঁর ব্রেন ডেথ হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির দেহে শ্যামসুন্দরের লিভার প্রতিস্থাপন করা হয় । একটি কিডনি যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে, অপরটি এই হাসপাতালেই চিকিৎসাধীন এক রোগীর দেহে প্রতিস্থাপিত হয়। শ্যামসুন্দরের ফুসফুসে গুরুগ্রামের (Gurugram) মেদান্ত হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামসুন্দরের স্ত্রীর অনুমতি নিয়ে এসএসকেএম হাসপাতালে তাঁর ত্বক সংগ্রহ করা হয়েছে।

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...