Saturday, May 16, 2026

ধোনিকে খোঁচা গম্ভীরের, বললেন, ‘২০১১ বিশ্বকাপে আসল নায়ককে ভুলে গিয়েছে’

Date:

Share post:

২০১১ বিশ্বকাপের ফাইনালে ছয় আজও ভারতবাসীর কাছে মধুর স্মৃতি। সেই ছক্কার সুবাদে বিশ্বকাপ ট্রফি জেতে টিম ইন্ডিয়া। সেই ছক্কা দেখে ‘ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল’ এমনটাই ধারাভাষ‍্য দিতে দিতে বলেছিলেন রবি শাস্ত্রী। এখনও সেই শট এবং ধারাভাষ্য নিয়ে মাতামাতি হয়। যদিও এই মাতামাতি একদমই পছন্দ নয় ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের। এদিন এক সাক্ষাৎকারের গম্ভীরের মন্তব্যে পষ্ট, ফাইনালে জেতানোর জন্য ধোনিকে নিয়ে যে মাতামাতি হয় সেটা পছন্দ করেননি গম্ভীর।

এই নিয়ে এক পডকাস্টে গম্ভীর বলেন, “আপনারা সবাই জানেন ২০১১-র বিশ্বকাপে কে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিল। এখন ক’জন ওর কথা বলে? এর একটাই কারণ, ওর হয়ে প্রচার করার মতো কেউ নেই। বিভিন্ন ক্রিকেটারকে নিয়ে অনেককেই বলতে শুনি যে, সে যোগ্য সম্মান পায়নি। এই একই মানুষ যোগ্য ক্রিকেটারদেরও সম্মান দেয় না। তাদের ছোট করে দেখানোর চেষ্টা করে।”

এরপরই রবি শাস্ত্রী সেই ধারাবাষ‍‍্য নিয়েও মুখ খোলেন গৌতম। এই নিয়ে তিনি বলেন, “সম্প্রচারকারী চ্যানেলের সাজঘরে যারা বসে রয়েছে তাদের উচিত প্রত্যেককে সঠিক সম্মান দেওয়া। তিন ঘণ্টার অনুষ্ঠানে একজনকে ২ ঘণ্টা ৫০ মিনিট দিলাম, আর এক জনকে ১০ মিনিট, এটা উচিত নয়।”

আরও পড়ুন:ভারতীয় দলের সঙ্গে কতদিনের চুক্তি দ্রাবিড়ের? জানালেন বোর্ড সচিব

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...