Tuesday, May 12, 2026

স্বপ্নপূরণ ট‍্যাক্সিচালকের মেয়ে কীর্থনার, নাম লেখালেন মুম্বই ইন্ডিয়ান্সে

Date:

Share post:

এ যেন স্বপ্নপূরণের মুহূর্ত। বলা স্বপ্নপূরণের প্রথম ধাপ। যার কথা বলা হচ্ছে তিনি হলেন ২৩ বছরের কীর্থনা বালাকৃষ্ণান। আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগে ২৩ বছরের কীর্থনা নাম লেখালেন অন্যতম দল মুম্বই ইন্ডিয়ান্সে। নিলামের তাঁকে ১০ লাখ টাকার বিনিময়ে তুলে নেয় গতবারের চ্যাম্পিয়ন দল। তামিলনাড়ুর প্রথম ক্রিকেটার হিসাবে কীর্থনা খেলবেন উইমেন্স প্রিমিয়ার লিগে।

বাবা পেশায় ট্যাক্সিচালক। ছোট্ট বেলা থেকেই স্বপ্ন দেখতেন পাখা মেলে উড়ার। আর সেটা ক্রিকেটের হাত ধরে। এদিন যেন সেই স্বপ্নপূরণ হলো। ভারতের মহিলা ক্রিকেটেও তেমন বড় নাম নন কীর্থনা। তিনি উঠে এসেছেন প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দের বাবা টিএস মুকুন্দের ক্রিকেট অ্যাকাডেমি থেকে। বল হাতে বিক্ষিপ্ত কিছু সাফল্য পেলেও ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি এখনও। তবু গত বারের চ্যাম্পিয়ন দল তাঁকে কিনে নেওয়ায় আগ্রহের কেন্দ্রে উঠে।  এসেছেন কীর্থনা। কীর্থনা মহিলাদের আইপিএলে দল পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীনেশ কার্তিক।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে কি নেতৃত্বে রোহিতই, কী বললেন বোর্ড সচিব?

 

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...