Saturday, May 9, 2026

১২ ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে, আলিপুরদুয়ারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হওয়ায় কাপালে হাত পড়েছে কৃষকদের। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে নিজেই কৃষকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, কৃষকবন্ধু, শস্য বিমা-সহ কৃষি বিমার অন্তর্গত সমস্ত টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। কৃষকদের আশ্বস্ত করে বলেন, ১২ ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আগামী ১২ ডিসেম্বর ১ কোটি ২০ লক্ষ কৃষক ‘কৃষক বন্ধু’র টাকা পাবেন। একইসঙ্গে আলিপুরদুয়ারের ৯০ হাজার কৃষকের খরিফ চাষের টাকাও ঢুকে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দু’বারে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা পাবেন তাঁরা।

অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এদিন উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। চাষিদের কোনও চিন্তা না করার পরামর্শ দেন। তিনি জানান, কৃষিজমির সেজ আমরা তুলে দিয়েছি। সরকার নিজে খাজনা দেয়। যাঁদের শস্য বিমা করা রয়েছে সকলেই টাকা পাবেন। আর যাঁদের করা নেই তারা দুয়ারে সরকারে আবেদন করুন, সমস্ত পরিষেবা প্রদান করা হবে।

আরও পড়ুন- মানবাধিকার দিবসে দমদমে রূ.পান্তরকামীদের স্বাস্থ্য শিবির

Related articles

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...