Thursday, April 9, 2026

আদিবাসীদের সবাই শংসাপত্র পাবেন, উদ্যোগী মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আদিবাসীদের শংসাপত্র নিশ্চিত করার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীরা যাতে সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিত না হন, সে জন্য বাংলার সরকার উদ্যোগী বলে জানান তিনি। রবিবার আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান ভুয়ো শংসাপত্রের বিষয়েও তিনি ব্যবস্থা নিচ্ছেন। দ্রুত জাল শংসাপত্রের সমস্যা তিনি নিরসন করবেন বলে জানান।

মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, পরিবারে কোনও একজনের আদিবাসী শংসাপত্র থাকলে, সেটা দুয়ারে সরকারে নিয়ে গিয়ে আবেদন করলেই পরিবারের সবাই আদিবাসী শংসাপত্র পাবেন। পাবেন বরাদ্দ সব সরকারি সুযোগ-সুবিধা। তিনি এই জন্য দ্রুত ব্যবস্থা নিতে মুখ্যসচিব ও জেলাশাসককে নির্দেশ দিয়েছেন। ট্রাইবাল মানুষদের সবার কাগজ না থাকায় সমস্যা হচ্ছে। বিভিন্ন প্রকল্প তাঁরা পাচ্ছেন না। ১৫-৩০ ডিসেম্বর দুয়ারে সরকার হবে, সেখানে আদিবাসীদের যাঁদের জমির কাগজ নেই, তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে। আমরা চেষ্টা করব সবাইকে কাগজ দেওয়ার। আপনারাও সহযোগিতা করুন।

আরও পড়ুন- ১২ ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে, আলিপুরদুয়ারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...

আবু সাঈদ হত্যা মামলায় বাংলাদেশে দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ

বাংলাদেশে জুলাই (Student protest Bnagladesh) গণ অভ্যুত্থানের সময় শহিদ হয়েছিলেন আবু সাঈদ (Abu Sayeed)। বৃহস্পতিবার সেই মামলায় দুই...

সাদা চাদরে ঢাকা সিকিম-সান্দাকফু! আটকে পর্যটক, উদ্ধার সেনার 

ক্যালেন্ডারের পাতায় চৈত্র শেষ হতে চললেও পাহাড়ের মেজাজ যেন মাঝরাতের পৌষ। গত কয়েকদিন ধরে উচ্চ পার্বত্য অঞ্চলে টানা...