Wednesday, May 13, 2026

জলপথে টালি নালা পরিদর্শনে মেয়র, জবরদখল নিয়ে ক্ষোভ ফিরহাদের

Date:

Share post:

কলকাতা পুরসভার ৩২ কোটি টাকার প্রোজেক্ট। দইঘাট থেকে সোনারপুর পর্যন্ত প্রায় সাড়ে ১৫ কিলোমিটার টালি নালার দু’পাশে ড্রেজিং এবং অন্যান্য সংস্কারের কাজের অগ্রগতি দেখতে সোমবার জলপথে তা পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানান, সবচেয়ে আগে মানুষকে সচেতন হতে হবে। অনেক জায়গা জবরদখল হয়ে গেছে। অনেকেই টালি নালাকে ভ্যাট হিসেবে ব্যবহার করছেন।

কিছুটা আক্ষেপের সুরে সিঙ্গাপুরের উদাহরণ টেনে ফিরহাদ হাকিম জানান, সিঙ্গাপুরে এরকম একটা পরিত্যক্ত নোংরা খাল ছিল। এখন তার চেহারাই বদলে গেছে। টালি নালাকেও একদিন সেই চেহারায় দেখতে চান তিনি।

২০২৪ সালের মার্চ মাসের মধ্যে চেতলা থেকে কুদঘাট পর্যন্ত সংস্কারের কাজ শেষ হবে। তারপর সেখান থেকে সোনারপুর পর্যন্ত পলি তোলা এবং অন্যান্য সংস্কারের কাজ শুরু হবে। পুরো কাজ শেষ হলে এই গোটা ১৫.৫ কিলোমিটার এলাকায় দুদিকেই ফেন্সিং দেবে পুরসভা।

মেয়রের কথায়, টালি নালা সহ শহরের পরিবেশ সুস্থ রাখতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র ফ্রান্সিং দিয়ে টালিনালায় ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা পুরসভার একার পক্ষে সম্ভব নয়। টলি ক্লাব সংলগ্ন বেশ কিছু এলাকা জবর দখল হয়ে গেছে।

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...