Wednesday, May 6, 2026

মানসিক অ.বসাদ থেকে আ.ত্মহত্যা নবম শ্রেণির ছাত্রীর

Date:

Share post:

নবম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা ঘটেছে ফুলবাগান থানা এলাকার মানিকতলা মেন রোডে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়িতেই ছিল ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী। অনেকক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে ছাত্রীর কাকা খোঁজ করেন। ছাত্রীর ঘরে গিয়ে তিনি দেখেন, গলার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সিলিংয়ে কাঠের বিম থেকে ঝুলছে ছাত্রীর দেহ। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকেরা জানাচ্ছেন, বেশ কয়েক মাস নবম শ্রেণির ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিল। কিন্তু সেই হতাশা থেকে মেয়ে যে আত্মহত্যার সিদ্ধান্ত নেবে, তা কল্পনাও করেননি।

 

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...