Wednesday, May 6, 2026

সুজয়কৃষ্ণর হার্টের চিকিৎসার রিপোর্ট চেয়ে এসএসকেএমে চিঠি ইডির

Date:

Share post:

সুজয়কৃষ্ণ ভদ্রর মেডিক্যাল রিপোর্ট নিয়ে এবার ধোঁয়াশায় ইডি। সুজয়কৃষ্ণ কতখানি অসুস্থ সেটাই স্পষ্ট নয় এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট থেকে। ইডি সূত্রে জানা গিয়েছে, কাকুর সিএবিজি গ্রাফ্ট ভেসেল  রিপোর্টও নেই। হার্টের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এটি। সেই রিপোর্ট চেয়ে এবার এস‌এসকেএমকে চিঠি দিল  ইডি। অন্যদিকে সুজয়কৃষ্ণর শারীরিক পরিস্থিতি নিয়ে ফের বৈঠকে এসএসকেএমের মেডিক্যাল বোর্ড। মঙ্গলবার অ্যাকাডেমিক বিল্ডিংয়ে ডিরেক্টরের ঘরে বৈঠক হয়। ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, এম‌এসভিপি পীযূষ রায় ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মেডিক্যাল বোর্ডের তিন সদস্য কার্ডিওলজিস্ট দীপঙ্কর মুখোপাধ্যায়, অসিত দাস, গৌতম দত্ত। আইসিসিইউ থেকে স্থানান্তরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক বলে জানা গিয়েছে।

গত ৮ ডিসেম্বর জোকা ইএসআই হাসপাতালে যাওয়ার কথা ছিল সুজয়কৃষ্ণর। তাঁর কণ্ঠের নমুনা নিতে চায় ইডি।আসলে একটি অডিয়ো ক্লিপ হাতে এসেছে তদন্তকারীদের। তার নিরিখেই কণ্ঠের নমুনা পরীক্ষা। কিন্তু ২ মাসেরও বেশি সময় হতে চলল সুজয়কৃষ্ণর গলা আর ইডি শুনতে পাচ্ছে না।

আদালতের নির্দেশে শুক্রবার জোকায় যাওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার মধ্যরাতে অসুস্থতার কারণ দেখিয়ে সুজয়কৃষ্ণকে কার্ডিওলজির আইসিসিইউয়ে স্থানান্তর করা হয়। সেই স্থানান্তরের পরে সুজয়কৃষ্ণর রক্ত পরীক্ষার পাশাপাশি সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। আচমকা আইসিসিইউ স্থানান্তর ঘিরে নতুন বিতর্কে জড়ায় এস‌এসকেএম কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে সুজয়কৃষ্ণর অসুস্থতা সংক্রান্ত যাবতীয় মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট ইডিকে পাঠিয়ে দেয় এস‌এসকেএম। সেই রিপোর্টের মধ্যে বাইপাস সার্জারির পর সুজয়কৃষ্ণর অসুস্থতা আদৌ কতখানি তা বুঝতে যে রিপোর্টের প্রয়োজন তা ছিল না। তাই সিএবিজি গ্রাফ্ট ভেসেল নামে ওই রিপোর্ট চেয়ে পাঠাল ইডি।

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...