Thursday, April 23, 2026

উদ্ধারকারীদের লাগাতার পরিশ্রম! শেষমেশ পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার স.দ্যোজাত

Date:

Share post:

গ্রামের এক ধারে পরিত্যক্ত কুয়ো (Borewell)। আর তার মধ্যে থেকেই ভেসে আসছে শিশুর কান্নার আওয়াজ। এমন আওয়াজ শুনতে পেয়েই কুয়োর কাছে ছুটে গিয়েছিলেন গ্রামবাসীরা। দেখা যায়, ২০ ফুট গভীর কুয়োর ভিতরে কেউ বা কারা ফেলে দিয়ে গেছে সদ্যোজাত শিশুকন্যাকে (Newborn Baby)। তবে এত ভিতরে পড়ে গিয়ে একেবারেই বাঁচার আশা ছিল না তার। কিন্তু দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও চিকিৎসকদের লাগাতার পরিশ্রমে টানা ৮ ঘণ্টার চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার করা হল একরত্তিকে। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও বর্তমানে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গ্রামবাসীদের মধ্যে।

মঙ্গলবার ওড়িশার (Odissa) সম্বলপুরে একটি কুয়ো থেকে উদ্ধার করা হয় নবজাতক শিশুকে। পুলিশের অনুমান, শিশুটির বয়স দুই-তিন দিন। কিন্তু কে বা কারা ওই শিশুটিকে পরিত্যক্ত কুয়োয় ফেলে গেল, তা এখনও জানা যায়নি। এখনও অবধি শিশুটির কোনও দাবিদারও খুঁজে পাওয়া যায়নি। সম্বলপুরের রেঙ্গালির লারিপালিতে একটি খোলা পড়ে থাকা পরিত্যক্ত কুয়ো থেকে শিশুর কান্না ভেসে আসে। এলাকার বাসিন্দারা তড়িঘড়ি শিশুটিকে দেখতে পেতেই পুলিশ ও দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। পাশাপাশি মাটি খোঁড়ার মেশিন এনে কুয়োর চারপাশের মাটি কাটা হয়। গ্রামবাসীদের অভিযোগ, খননকাজ যত এগোয়, ততই স্পষ্ট হয় শিশুটির কান্না। কুয়োর ভিতরে আটকে থাকা শিশুটির অবস্থান বুঝতে পাঠানো হয় ক্যামেরা। শরীরের তাপমাত্রার ভারসাম্য রাখতে বিশেষ ল্যাম্পও পাঠানো হয় কুয়োর ভিতরে। এদিকে উদ্ধারকাজে সাহায্য করতে বিমানে করে বিশেষ অপটিক্যাল ফাইবার ও ক্যামেরাও পাঠানো হয়। এরপর দীর্ঘ ৮ ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে কুয়ো থেকে উদ্ধার করা হয় নবজাতক শিশুটিকে।

বর্তমানে সম্বলপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি। পুলিশ শিশুটির অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা করছে। আপাতত শিশুটি সুস্থই রয়েছে বলে জানা গেছে।

 

 

 

 

Related articles

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...