Wednesday, May 13, 2026

BJP সাংসদের ‘অতিথি’! জানা গেল, সংসদে ‘হানাদার’দের পরিচয়

Date:

Share post:

বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন ফিরে এলো ২২ বছর আগের জঙ্গি হামলার স্মৃতি। সংসদের গ্যালারি থেকে সাংসদদের ভেতর লাফিয়ে পড়লেন দু’জন। স্লোগান চলল ‘তানাশাহি নেহি চলেগা’। সংসদের ভেতর ছড়িয়ে দেওয়া হল হলুদ রঙের ধোঁয়া। চাঞ্চল্যকর এই পরিস্থিতির মাঝেই প্রকাশ্যে এল দুই হানাদারের পরিচয়। জানা গেল, ওই দুই জনের একজন অমল শিন্ডে। তাঁর বাড়ি মহারাষ্ট্রে। অন্য জনের নাম নীলম সিং, সে হরিয়ানার বাসিন্দা। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাগর শর্মা নামে এক জন। গোটা ঘটনার নেতৃত্বে ছিল সাগরই। তাঁর চেয়েও চাঞ্চল্যকর বিষয় হল, গোটা ঘটনার নেতৃত্বে থাকা এই সাগর মহিসুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা গোঁদের অতিথি বলে ভিজিটর পাশ জোগাড় করে। তাঁরই সঙ্গে নীলম কৌর নামে আরও এক জন সংসদে ঢোকার চেষ্টা করেন।

বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। ঠিক তখনই দর্শকআসন থেকে লাফ দেয় ২ জন। মুহূর্তে আতঙ্ক তৈরি হয় সংসদের অন্দরে। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। হুড়োহুড়ির মাঝে জুতোর মধ্য থেকে কিছু একটা বের করে একজন, মুহূর্তের মধ্যে গোটা সংসদ ভবনে ছড়িয়ে পড়ল হলুদ রঙের গ্যাস। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর সাংসদরাই ধরে ফেলেন ২ জনকে। ধরা পড়ার পর স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। অন্য দিকে, পার্লামেন্ট ভবনের বাইরে হলুদ ধোঁয়া নির্গত ‘ক্যান’ নিয়ে প্রতিবাদ করার সময় এক যুবক এবং এক মহিলাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে নীলমের বয়স ৪২ বছর। অমলের বয়স ২৫। তাঁদের দু’জনকে পরিবহণ ভবনের সামনে আটক করা হয়েছে। তাঁর দাবি, “তাঁরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নয়। দেশে যেভাবে একনায়কতন্ত্র চলছে তারই বিরোধিতায় এই প্রতিবাদ। আমাদের চাকরি নেই, সুস্থভাবে বেঁচে থাকার সমস্ত পথ বন্ধ। কৃষক, শ্রমিক কারও কথা শোনে না এই সরকার। এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমরা।”

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...