Thursday, May 14, 2026

অভিষেকের উদ্যোগে ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা: রাজ্যকে ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার আবেদন

Date:

Share post:

করোনা মহামারির সময় গরিব মানুষের ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে কোভিডের টীকাকরণ, কখনও বা পানীয় জলের সরবরাহের ব্যবস্থা, কখনও বা জরুরি ভিত্তিতে ননী ভাঙনের মেরামত ইত্যাদি। কার্যত নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারকে মডেলে পরিণত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক তাঁর নির্বাচন কেন্দ্রের ভোটার ও উপভোক্তাদের পরিষেবা পাইয়ে দিতে প্রশাসনের মাধ্যমে সুনির্দিষ্ট বার বার পদক্ষেপ করছেন।

এবার ডায়মন্ড হারবারে নতুন অভিযানে নেমেছেন অভিষেক ও তাঁর টিম। সংসদীয় এলাকার বরিষ্ঠ নাগরিকদের খুঁজে বার্ধক্য পেনশন নিশ্চিত করতে নেমেছেন সাংসদ।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতার আবেদনে ব্যাপক সাড়া মিলেছে। টার্গেট ছিল ৭০ হাজার। রেকর্ড আবেদন জমা পড়ল। আবেদন নেওয়ার জন্য খোলা হয় ক্যাম্প। তৃণমূল সূত্রে খবর, ক্যাম্প শুরু হওয়ার মাত্র ৬ দিনের মধ্যে জমা পড়েছে ৪৭ হাজার আবেদনপত্র। আরও কিছুদিন আবেদন নেওয়া হবে। ফলে আবেদনপত্রের সংখ্যা লক্ষাধিক হতে পারে বলে মনে করা হচ্ছে। নথি ঠিকঠাক থাকলে আবেদনকারী সবাইকেই ভাতা দেওয়ার চেষ্টা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ৩১ ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় বার্ধক্য ভাতার টাকা রিলিজ করার জন্য বলা হয়েছে রাজ্য সরকারকে। অন্যথায় অভিষেক নিজেই সেই টাকার সংস্থান করবেন বলে জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, ফলতায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডায়মন্ড হারবারের ৭০ হাজার মানুষকে বার্ধক্যভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। সেই লক্ষ্যে ক্যাম্প শুরু করে দেখা যাচ্ছে পুরোনদের সঙ্গে নতুনরাও আবেদন করছেন। পুরোনদের মধ্যে ইতিমধ্যেই ৪৭ হাজার মানুষ আবেদন করেছেন। অন্যদিকে, নতুনদের আবেদনের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। এখনও আবেদন জমা নেওয়ার জন্য ক্যাম্প ৭ দিন বা তার বেশি সময় চলবে। ফলে অনুমান করা হচ্ছে ডায়মন্ড হারবারের অন্তর্গত ৭টি বিধানসভায় আবেদনকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...