Sunday, April 26, 2026

দেশে অবৈ.ধ বসবাসকারী কজন? সুপ্রিম কোর্টকে তথ্য দিতে ব্য.র্থ কেন্দ্র

Date:

Share post:

অনুপ্রবেশকারী (Illegal Immigrants) নিয়ে বড় বড় ভাষণ দেওয়া মোদি-শাহদের সরকার আদপে জানেই না দেশে মোট অনুপ্রবেশকারীর সংখ্যা! বিস্মিত শীর্ষ আদালতও(Supreme Court) । নাগরিকত্ব আইনের কয়েকটি ধারার বিলোপ চেয়ে শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলার শুনানি চলছে। সেখানেই কেন্দ্রের তরফে জানানো হল, দেশে অবৈধভাবে বসবাসকারীর (Illegal Immigrants) সংখ্যা জানা নেই সরকারের (Central Government)। পাশাপাশি সাফাই দেওয়া হয়েছে বলা হয়েছে যে অনুপ্রবেশকারীদের বাছাই করা মোটেই সহজ কাজ নয়।

বাংলায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বারবার পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে বলে মিথ্যে অভিযোগ করেন। অথচ কী আশ্চর্য, কতজন অনুপ্রবেশকারী দেশে আছেন সেই তথ্যই জানা নেই বিজেপি সরকারের।সুপ্রিম কোর্ট গত সপ্তাহের শুনানিতে জানতে চায় অনুপ্রবেশ কি শুধুই আসামের সমস্যা? এর সঙ্গে দেশের বাকি রাজ্যের অবস্থা কেমন, সে ব্যাপারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। কেন্দ্র হলফনামায় বলেছে, ভারতের ভূখণ্ডের মধ্যে বেআইনিভাবে প্রবেশকারীর সংখ্যা সরকারের জানা নেই। চুক্তি হিসেবে বলা হয়েছে এই ধরনের বিদেশি নাগরিকেরা দেশে গোপনে প্রবেশ করে তাই অবৈধ অভিবাসীদের সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। এরপর প্রশ্ন উঠতে শুরু করেছে যে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে আদৌ কতটা সচেতন মোদি সরকার?

Related articles

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...