Wednesday, May 13, 2026

লাগাতার তুষারপাতের জের! সিকিমে বেড়াতে গিয়ে বি.পাকে পর্যটকরা, জোরকদমে চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

পূর্ব সিকিমে (East Sikkim) লাগাতার তুষারপাতের (Snowfall) জের। আর তার জেরেই পূর্ব সিকিমে আটকে পড়েছেন প্রায় এক হাজারেরও বেশি পর্যটক। শেষমেশ তাঁদের উদ্ধার করে ভারতীয় সেনা। জানা গিয়েছে, উদ্ধার করা পর্যটকদের আপাতত সেনা ছাউনিতেই রাখা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসার পাশাপাশি সেবা শুশ্রুষাও করা হচ্ছে। সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই সিকিমের তাপমাত্রা ছিল কম। দুপুর গড়াতেই শুরু হয় তুষারপাত। এরপর ক্রমে তুষারপাত বাড়তে থাকায় ছাঙ্গু লেক থেকে গ্যাংটক ফেরার পথে আটকে পড়েন বহু পর্যটক (Tourists)।

এদিকে সেনার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তুষারপাতের কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজে হাত লাগায় ত্রিশক্তি কর্পস। এক এক করে বিকেল থেকে সকল পর্যটকদের উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁদের খাবার, গরম পোশাক এবং ওষুধ দেওয়া হয়। উদ্ধার করা পর্যটকদের ঠাঁই দেওয়ার জন্য নিজেদের ব্যারাকও সেনারা ছেড়ে দিয়েছে বলে খবর। অন্যদিকে, যারা একটু নিরাপদ স্থানে রয়েছেন সেখানেই তাঁদের জন্য প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হচ্ছে সেনার তরফে। তবে উদ্ধারকাজ এখনও জারি রয়েছে বলে খবর।

 

 

 

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...