Wednesday, March 11, 2026

ফের কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার

Date:

Share post:

ফের কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হল শ্রেয়স আয়ারকে। গত মরসুমে তিনি খেলতে পারেন নি।দায়িত্ব সামলেছিলেন নীতীশ রানা। এই মরসুমে ফের নীতীশকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল শ্রেয়সকে। সহ-অধিনায়ক হিসাবে থাকছেন নীতীশ। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, গত মরসুমে শ্রেয়সের চোট থাকায় তিনি আইপিএল খেলতে পারেননি। তাঁর জায়গায় অধিনায়ক হিসাবে নীতীশ নিজের দায়িত্ব দারুণ ভাবে পালন করেছিলেন। শ্রেয়সকে অধিনায়ক করায় সম্মতি জানিয়েছে নীতীশ।এই মরসুমে নীতীশই দলের সহ-অধিনায়ক।ও সব সময় শ্রেয়সকে সাহায্য করতে পারবে।

দিল্লি ক্যাপিটালস শ্রেয়সকে ছেড়ে দেওয়ার পর তাঁকে নিলামে কিনেছিল কেকেআর। অধিনায়কও করেছিল। কিন্তু চোট থাকায় শ্রেয়স খেলতে পারেননি। তাঁর জায়গায় নেতৃত্ব দেন নীতীশ। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং নীতীশ মিলে গত বার দলকে প্লে অফে তুলতে পারেননি। সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। এ বার শ্রেয়স ফিরে আসায় কলকাতা আরও বেশি শক্তিশালী। সেই সঙ্গে রয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল। সেই দু’বারই দলের অধিনায়ক ছিলেন গম্ভীর।

কলকাতা নাইট রাইডার্স ২০১৪ সালের পর থেকে আর কোনও ট্রফি জিততে পারেনি। গত কয়েকবছরে বেশ কয়েকবার অধিনায়ক বদল করা হয়েছে। দলের দায়িত্ব নিয়েছেন ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক নীতীশ রানার মতো ক্রিকেটাররা। কিন্তু, লাভের লাভ কিছু হয়নি। এবার আরও একবার কেকেআর ব্রিগেডের অধিনায়ক করা হল শ্রেয়স আয়ারকে।

 

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...