Tuesday, May 19, 2026

“প্রভাবশালী ব্যক্তি ফাঁসিয়েছে ওকে”, বিস্ফোরক সংসদে হামলাকারীর আত্মীয়

Date:

Share post:

“কোনও প্রভাবশালী ব্যক্তি ফাঁসিয়ে দিয়েছে ওকে। বড় কোনও ষড়যন্ত্রে ভুল করে পা দিয়ে ফেলেছে ও।” এমনই বিস্ফোরক দাবি করলেন, সংসদে তাণ্ডব চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মার কাকা প্রদীপ শর্মা। তাঁর আরও দাবি, এর আগে কোনও অপরাধমূলক কাজ সাগর করেনি। বুধবার সংসদে অধিবেশন চলাকালীন হঠাৎ ভিজিটর গ্যালারি থেকে লাফিয়ে পড়েছিল দুই ব্যক্তি। তাদের মধ্যে অন্যতম ছিল ইঞ্জিনিয়ারিং পাশ করা সাগর।

উল্লেখ্য, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। ঠিক তখনই দর্শকআসন থেকে লাফ দেয় ২ জন। এরা হল সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। মাইসুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া সাগর। মনোরঞ্জনও মাইসুরুর বাসিন্দা। বাইরে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে একজন মহিলা। হরিয়ানার বাসিন্দা ওই মহিলার নাম নীলম সিং। অপরজন মহারাষ্ট্রের অমল শিণ্ডে। ধৃতদের জেরার পাশাপাশি তাঁদের বাড়িতে গিয়েও তল্লাশি শুরু করে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। এহেন পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এল ধৃতদের পরিবারের প্রতিক্রিয়া।

এই ঘটনার পরেই ধৃত নীলমের মা বলেন, “চাকরি না পাওয়া দীর্ঘদিন খুব চিন্তিত ছিল নীলম। ওর সঙ্গে নিয়মিত কথা হলেও দিল্লির এই হামলা নিয়ে কিছুই জানতাম না। বারবার বলত, এত পড়াশোনা করে চাকরি না পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো।” আরেক অভিযুক্ত ডি মনোরঞ্জনের বাবা অবশ্য দাবি করেন, “আমার ছেলে কোনও ভুল করে থাকলে ওকে ফাঁসি দেওয়া উচিত।” পাশাপাশি সাগরের বাবা রোশন লাল শর্মা দাবি করেছেন, তার ছেলে বেঙ্গালুরুর এক বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ করেছে। বেঙ্গালুরুর ওই বন্ধুই ওর মগজ ধোলাই করেছে। এই সবকিছুর মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন, “কোনও প্রভাবশালী ব্যক্তির ফাঁদে পা দিয়েছে সাগর। আগে কোনওদিন এমন কাজ করেনি ও। সাগর ষড়যন্ত্রের শিকার।”

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...