Saturday, April 4, 2026

বর্ধমানে স্টেশনে দু.র্ঘটনার দেড়দিন পরে আ.হতদের দেখতে হাসপাতালে রাজ্যপাল, দু.র্ঘটনাস্থলও পরিদর্শন

Date:

Share post:

বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান (Bardwan) মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার, সন্ধে ৭টা নাগাদ বর্ধমান মেডিক্যালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বোস জানান, “একটা দুর্ঘটনা ঘটেছে। কী কারণে ঘটেছে তার তদন্ত চলছে। তিনি নিজেও গোটা বিষয়টি নজরে রেখেছেন”। রেল দফতরের গাফিলতির অভিযোগ প্রসঙ্গ এড়িয়ে আনন্দ বোস জানান, “তদন্ত চলছে।”

এদিন হাসপাতালে ভর্তি থাকা একটি শিশুর লেখাপড়ার জন্য প্রতি মাসে রাজভবন থেকে ৫ হাজার টাকা করে ১ বছর দেওয়ার কথা ঘোষণা করেন। এরই পাশাপাশি আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এদিন হাসপাতালের চিকিৎসক এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বর্ধমান মেডিক্যাল কলেজ পরিদর্শনের পর রাজ্যপাল চলে যান দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, বিশেষ করে আহতদের সবরকমের সহযোগিতার জন্য রাজভবন প্রস্তুত রয়েছে। রাজ্যপালের বক্তব্য, “রেলওয়ে আধিকারিকরা বিস্তারিতভাবে জানাবেন। যাঁরা কাজ হারিয়েছেন, যাঁদের দ্রুত সহায়তার প্রয়োজন, তাঁরা যোগাযোগ করলে যতটা সম্ভব হবে তা সাহায্য করা হবে।”

রাজ্য প্রশাসন বুধবার সব রকম সাহায্য নিয়ে বর্ধমান স্টেশনে আহতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁদের সুচিকিৎসার ফলে আহতরা সেরে উঠছেন। এই পরিস্থিতিতে আগ বাড়িয়ে রাজ্যপালের সাহায্য করতে যাওয়া বা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কে নিতান্ত ‘লোক দেখানো’ বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- প্রোজেক্ট পুরুলিয়া: শ.বর-আ.দিবাসী মানুষের পাশে মন্ডল বাগান মিলনী সংঘ

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...