Saturday, February 28, 2026

২০৪০-এ চাঁদে মানুষ পাঠাবে ভারত, ইসরো-র বার্তাকে মন্ত্রীর শিলমোহর

Date:

Share post:

চন্দ্রযান-৩ সফল উৎক্ষেপণের পর ইসরো-র (ISRO) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ২০৪০ সালের মধ্যে চাঁদের মাটিতে মহাকাশচারী পাঠাবে ভারত। সেই মতো ইসরো এবং ভারতীয় বায়ুসেনার তরফে শুরুও হয়েছে প্রস্তুতি। এবার সেই পরিকল্পনায় শিলমোহন লাগালো কেন্দ্রীয় পুর ও নগরোন্নয়ন (Housing & Urban Affairs) এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস (Petroleum and Natural Gas) মন্ত্রী হরদীপ সিং পুরি।

তিনদিন আগেই ইসরো চেয়ারম্যান এস সোমনাথ একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন চাঁদের মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। তার জন্য ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথভাবে কাজ চলছে। দুই বা তিনজনের মহাকাশচারী (astronaut) পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরো-র। সেই উদ্দেশ্যে ভারতীয় বায়ুসেনার চারজনকে বাছাইয়ের প্রক্রিয়া চলছে। এদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে মহাকাশচারীদের। ইসরো-র গগনযান (Gaganyaan) প্রকল্পে কাজ চলছে লো আর্থ অবরিট-এ মানুষ পাঠিয়ে তিনদিন সেখানে রাখার পর আবার তাঁদের ফিরিয়ে আনার।

এবার ইসরো-র সেই পরিকল্পনাতেই যেন শিলমোহর লাগালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরি। তিনি জানান, চন্দ্রযান-৩ ছিল একটি বড় লক্ষ্যের দিকে প্রথম ধাপ। ২০৪০ সালের মধ্যেই চাঁদের মানুষ নিয়ে যাবে মহাকাশযান। মহাকাশে মানুষ পাঠানোর জন্যই তৈরি হয়েছে ভারতের গগনযান পরিকল্পনা। এর মাধ্যমেই ২০৪০ সালের মধ্যে চাঁদের পৌঁছাবে ভারতের মহাকাশচারী।

spot_img

Related articles

কাজে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে মৃত্যু ৪ চা-শ্রমিকের

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভয়াবহ পথদুর্ঘটনা (Alipurduar road accident)। হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি...

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের...