Saturday, April 18, 2026

প্রধানমন্ত্রীকে দিতে বিশেষ প্রচারপত্র নিয়ে সংসদে ঢুকেছিল ২ হানাদার

Date:

Share post:

বুধবার লোকসভায় হলুদ বোমা কাণ্ডের পর ধীরে ধীরে সামনে আসছে হামলার পিছনের বেশ কিছু উদ্দেশ্য। হামলাকারীরা আদৌ জঙ্গি কি না, তদন্তে পুলিশ। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পেশ দিল্লি পুলিশের (Delhi police)। আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হল প্রধানমন্ত্রীর হাতে প্যামফ্লেট (pamphlet) তুলে দিতে লোকসভার ভিতরে ঢুকেছিল তাঁরা।

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিখোঁজ। তাঁর সম্পর্কে খোঁজখবর জানাতে পারলে মিলবে সুইস ব্যাঙ্ক (Swiss Bank) থেকে অর্থ”। বিস্ময়কর হলেও হামলাকারীদের সঙ্গে এই কথা লেখা প্যামফ্লেটই উদ্ধার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার আদালতে সেই তথ্যই পেশ করে তাঁরা। এই প্যামফ্লেট সংসদের ভিতরে ঢোকা সাগর শর্মা, মনোরঞ্জন ডি এবং বাইরে থেকে গ্রেফতার হওয়া নীলম ও অমল শিণ্ডের কাছেও এই প্যালফ্লেট পাওয়া গিয়েছে বলে পুলিশ জানায়।

ইতিমধ্যেই পুলিশ ঘটনায় যুক্ত মূল অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে। তাঁদের দাবি নিজেদের বেকারত্ব, দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজের বেহাল পরিস্থিতিকে সজোরে তুলে ধরতে সংসদের ভিতরে ঢুকে আওয়াজ তোলার পরিকল্পনা নেন তাঁরা। প্রধানমন্ত্রীকে “নিখোঁজ” প্যামফ্লেট তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও তিনি বুধবার সংসদে অনুপস্থিত থাকায় তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি। পুলিশের দাবি, সংসদের ভিতর ও বাইরে থেকে ধৃত চার সহ আরও একজনের ভবনের ভিতরে ঢোকার পরিকল্পনা ছিল। অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি।

তবে ধৃতরা বারবারই দাবি করেছেন তাঁরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নন। একসঙ্গে অনেকে সংসদ ভবনের ভিতর ঢুকতে পারলে আরও পরিকল্পনা সফল করতে পারত, বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। যে জুতোর ভিতর ক্যান বোমা ভরে তারা এনেছিল সেই বোমা লক্ষ্ণৌয়ের (Lucknow) যেখানে তৈরি হয়েছিল সেখানেও তদন্ত চালাবে দিল্লি পুলিশ। তাঁদের দাবি এত বড় পরিকল্পনা কোনও সাধারণ লোকের কা নয়। এবার হামলার সঙ্গে আরও কারা যুক্ত, খোঁজে দিল্লি পুলিশ।

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...