Thursday, May 7, 2026

সুব্রত বক্সির জামাই পরিচয় দিয়ে ‘প্র.তারণা’! আনন্দপুরে গ্রে.ফতার যুবক

Date:

Share post:

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির জামাই পরিচয় দিয়ে এবার প্রতারণার অভিযোগ। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। আনন্দপুর থানার পুলিশ প্রতারককে গ্রেফতার করেছে। ধৃতের নাম দীপঙ্কর দাস। তার কাছ থেকে দুটি নীলবাতি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্প্রতি দীপঙ্কর দাস নামে ওই যুবকের বিরুদ্ধে আনন্দপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর দাবি, নিজেকে তৃণমূল নেতা সুব্রত বক্সির জামাই পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে দীপঙ্কর ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ মনে করছে, এই কাজ একা দীপঙ্করের নয়। এই প্রতারণার সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকেই। ধৃতকে জেরা করে এই চক্রের গভীরে পৌঁছতে চাইছে পুলিশ।

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...