Thursday, May 7, 2026

চেক প্রজাতন্ত্রের আদালতে যান: পান্নুন হত্যার ষড়যন্ত্রে ভারতীয় গ্রেফতারের মামলায় সুপ্রিম কোর্ট

Date:

Share post:

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্রের অভিযোগে চেক প্রজাতন্ত্রে গ্রেফতার হয়েছেন ভারতীয় নিখিল গুপ্ত। আমেরিকার নির্দেশেই এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। এই ঘটনায় দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল নিখিল গুপ্তের পরিবার। তবে আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, নিখিল গুপ্তকে ছাড়াতে হলে চেক প্রজাতন্ত্রের আদালতে যান।

বর্তমানে চেক প্রজাতন্ত্রের প্রাগের একটি কারাগারে বন্দি রয়েছেন নিখিল গুপ্ত। তাঁকে নিজেদের হেফাজতে নিতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। এই পরিস্থিতিতে ভারতও যাতে আমেরিকার অনুকরণে প্রত্যর্পণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে সেই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল নিখিলের পরিবার। সেখানে আবেদন জানানো হয়, নিখিলের গ্রেফতারি অবৈধ। এবং বর্তমান পরিস্থিতিতে তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই আবেদনের শুনানিতে এদিন আদালতের তরফে জানানো হয়েছে, বিদেশমন্ত্রক ইতিমধ্যেই বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল বলে স্বীকার করেছে। একইসঙ্গে আবেদনকারীকে জানানো হয়েছে, চেক প্রজাতন্ত্রের আদালতে গিয়ে মামলা দায়ের করার জন্য। পাশাপাশি মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ভারতের সুপ্রিম কোর্টের কোনো আইন নেই, অন্য দেশে গ্রেপ্তারের এক্তিয়ারে হস্তক্ষেপ করার। গ্রেফতার হওয়া ব্যক্তি (নিখিল গুপ্ত) কোনও হলফনামা দেননি। যদি কোনও আইন লঙ্ঘন হয় … আপনাকে সেখানকার আদালতে যেতে হবে। সেখানে মামলা দায়ের করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সব তথ্য ও নথিপত্র পেশ করুন।

উল্লেখ্য, নিখিল গুপ্ত (৫২)-এর বিরুদ্ধে আমেরিকান-কানাডিয়ান নাগরিকত্ব ধারণকারী খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার জন্য একজন হিটম্যান ভাড়া করার অভিযোগ রয়েছে। কথিত ‘হিটম্যান’ ছিলেন একজন গোপন মার্কিন ফেডারেল এজেন্ট। হত্যার জন্য ভাড়াটে খুনির সন্ধান এবং ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে নিখিলের ২০ বছরের কারাদণ্ড হতে পারে। এই মামলায় একজন ভারতীয় সরকারি আধিকারিকের দিকে অভিযোগের আঙুল তুলেছে মার্কিন গোয়েন্দারা, যার পরিচয় বর্তমানে গোপন রাখা হয়েছে। মার্কিন আবেদনে সাড়া দিয়েই চেক প্রজাতন্ত্র গত জুন মাসে আটক করে নিখিল গুপ্তকে। আগস্ট মাসে তার প্রত্যর্পণের জন্য চেক আদালতে আবেদন জানায় মার্কিন প্রশাসন। সেই আবেদনের শুনানি চলছে।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...