Thursday, May 14, 2026

মুম্বইয়ের নেতৃত্ব তাঁর কাছ থেকে যাচ্ছে তা বিশ্বকাপের আগেই নাকি জানতেন রোহিত: রিপোর্ট

Date:

Share post:

গতকালই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়া। আর এরপরই শুরু হয় বিতর্ক। ক্রিকেটপ্রেমীদের বক্তব্য, রোহিত তাঁর যোগ‍্য সম্মান পাননি। কিন্তু সূত্রের খবর, রোহিতকে যে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে তা বিশ্বকাপের আগেই রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছিল মুম্বইয়ের পক্ষ থেকে। এমনটাই দাবি এক সর্বভারতীয় ওয়েবসাইটের।

জানা যাচ্ছে, বিশ্বকাপের আগেই মুম্বইয়ের তরফে রোহিতকে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী দিনের পরিকল্পনা। সূত্রের খবর, বিশ্বকাপের আগেই মুম্বই কর্তাদের সঙ্গে একের পর এক বৈঠক হয় রোহিতের। যেখানে রোহিতকে বোঝানো হয় এই মুহূর্তে অধিনায়কত্বে বদল কতটা দরকার। আর শেষমেশ রোহিত রাজি হয়ে যান হার্দিকের অধীনে খেলতে।

অপরদিকে গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বইয়ে যোগ দিয়েছেন হার্দিক। মুম্বইয়ে হার্দিকের ফেরা ছিল একটি শর্তের উপর। মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজির মালিককে হার্দিক জানান তাঁকে ফেরাতে হলে নেতৃত্বের পদ দিতে হবে। এই নিয়ে হার্দিকের সঙ্গেও কর্তাদের বেশ কিছু বৈঠক হয়। আর তারপরে হার্দিকের দাবি মেনে নেওয়া হয়। এর পরেই রোহিতের সঙ্গে যোগাযোগ করে বিশ্বকাপের মাঝামাঝি তাঁকে নেতৃত্ব থেকে সরানোর কথা বলা হয়।

আরও পড়ুন:কবে মাঠে ফিরবেন পন্থ? এলো বড় আপডেট

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...