Saturday, June 13, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র লাল-হলুদের

Date:

Share post:

আইএসএল-এর ম‍্যাচে মুম্বই সিটি এফসির গোলশূন‍্য ড্র করলো ইস্টবেঙ্গল এফসি। এদিন অ‍্যাওয়ে ম‍্যাচে খেলতে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম‍্যাচে ড্র করল লাল-হলুদ। যার ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে।

এদিনের ম‍্যাচে ধারে-ভারে লাল-হলুদের থেকে এগিয়ে ছিল মুম্বই সিটি। স্বাভাবিক ভাবেই খেলার শুরুতে নিয়ন্ত্রণও ছিল তাদের পায়েই। তবুও ম‍্যাচে শুরু থেকেই আক্রমণে ঝাপায় কুয়াদ্রাতের দল। তবে ম‍্যাচের চার মিনিটের মাথায় মুম্বইয়ের জর্জে পেরেরা ভাসানো বলে হেড করেতে গিয়েছিলেন জয়েশ রানে। কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিলকে বিব্রত করতে পারেননি। বিপিন রাইয়ের ক্রস পেয়ে কাজে লাগাতে পারেননি জর্জে। এরপর পান্টা আক্রমণে ঝাপায় লাল-হলুদ। ক্লেটন সোউল ক্রেসপোর উদ্দেশে দারুণ একটি বল সাজিয়ে দেন। তবে তা তিনি কাজে লাগাতে পারেননি। পরের দিকে ক্লেটনের ফ্রিকিক থেকে বল পেয়ে আরও একটি সুযোগ নষ্ট করেন বোরর্জা হেরেরা। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে ইস্টবেঙ্গল কোচ নামিয়ে দেন নন্দকুমারকে। তাতে ইস্টবেঙ্গলের খেলার মধ্যে ছন্দবদ্ধ ভাব লক্ষ করা যায়। মুম্বই একের পর এক আক্রমণ করলেও লাল-হলুদের রক্ষণ অটুট ছিল। ক্লেটনের সঙ্গে জুটি বেধে বেশ কয়েক বার নন্দকুমার আক্রমণে উঠলেও কাজের কাজ করতে পারেননি। এরপর দু’দল আক্রমণের গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

আরও পড়ুন:মুম্বইয়ের নেতৃত্ব তাঁর কাছ থেকে যাচ্ছে তা বিশ্বকাপের আগেই নাকি জানতেন রোহিত: রিপোর্ট

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...