Wednesday, June 24, 2026

NDTV-র পর এবার IANS, আরও একটি সংবাদসংস্থার সিংহভাগ শেয়ার কিনে নিল আদানি গোষ্ঠী

Date:

Share post:

একের পর এক সংবাদ মাধ্যম(Media) সংস্থা কিনে চমক দিচ্ছে আদানি গোষ্ঠী! NDTV-র পর আরও এক বড়সড় সংবাদসংস্থা অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। IANS-র ৫০.৫ শতাংশ শেয়ার কিনে নিল আদানিদের এএমজি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড। ফলে বকলমে ওই সংবাদসংস্থার নিয়ন্ত্রণও আদানি গোষ্ঠীরা হাতেই চলে গেল।

আইএএনএস হল পিটিআই বা এএনআইয়ের মতই একটি নিউজ এজেন্সি। এই নিউজ এজেন্সির দফতর নয়াদিল্লিতে। IANS চুক্তির পর মিডিয়াতে আদানি গ্রুপের দখল আরও শক্ত হল। এর আগে গত বছরের মার্চে তিনি কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া কিনেছিলেন, যা বিকিউ প্রাইম নামে একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম চালায়। এরপর ডিসেম্বরে আদানি গ্রুপ এনডিটিভি মিডিয়ার ৬৫ শতাংশ শেয়ার কিনে নেয়। রেগুলেটরি ফাইলিংয়ে এএমজি মিডিয়া নেটওয়ার্কস জানিয়েছে, তারা আইএএনএস এবং তাদের শেয়ার হোল্ডার সন্দীপ বামজাইয়ের সঙ্গে চুক্তি করেছে। গত আর্থিক বছরে আইএএনএসের রেভিনিউ ছিল ১১.৮৬ কোটি টাকা। এও জানানো হয়েছে, এখন থেকে আইএএনএস-এর সমস্ত অপারেশনাল ও ম্যানেজমেন্ট কন্ট্রোল তথা পুরো নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।

আরও পড়ুন- মুম্বইয়ের নেতৃত্ব তাঁর কাছ থেকে যাচ্ছে তা বিশ্বকাপের আগেই নাকি জানতেন রোহিত: রিপোর্ট

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...