Saturday, March 14, 2026

গো.ষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি! গ.দ্দার শুভেন্দুর সভার আগেই জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার  

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে প্রকাশ্যে বীরভূম (Bibhum) জেলা বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত চেহারা। রবিবার সকালে সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় দেখা গেল বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার ধ্রুব সাহার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগে একাধিক পোস্টার (Poster)। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সোমবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বীরভূমে আসছে সভা করতে তাই তার আগে এই ধরনের পোস্টারে (Poster) এলাকা জুড়ে।

যদিও বিজেপির এই যুক্তি একেবারেই উড়িয়ে দিয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তাঁর অভিযোগ, বীরভূম জেলায় বিজেপির নেতারা দুর্নীতিতে জর্জরিত, বিভিন্ন জায়গা থেকে অসৎ উপায়ে টাকা রোজগার করছে তারা। যা নিয়ে বিজেপির আদি-নব্যদের মধ্যে কাদা ছোড়াছুঁড়ি চলছে। এদিনের ঘটনায় নলহাটির বিজেপির আদি নেতা অনিল সিং সোশ্যাল মিডিয়ায় বর্তমান বিজেপির নেতা ধ্রুব সাহার দুর্নীতি নিয়ে বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছেন। এমনকি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও লিখিত অভিযোগ জানালেও লাভের লাভ হয়নি।

 

 

 

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...