Thursday, May 14, 2026

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এল ‘গ্লিটেরিয়া’এক্সক্লুসিভ ডায়মন্ড ফেস্টিভ্যাল

Date:

Share post:

বছর শেষে ১৮ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজন করেছে ডিজাইনার হিরের গয়নার এক অনন্য প্রদর্শনী, ‘গ্লিটেরিয়া’ ।

সংস্থার এই হিরের গয়নার চোখ ধাঁধানো প্রদর্শনীটি এবার দ্বিতীয় বছরে পড়ল। গত বছরই হিরের গয়নার বার্ষিক প্রদর্শনী হিসেবে ‘গ্লিটেরিয়া’ উৎসবের সূচনা হয়। এবছরও ক্রেতাদের জন্য প্রদর্শিত হতে চলেছে সাশ্রয়ী মূল্যের মধ্যে ডিজাইনার হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন। দাম রাখা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই।

এছাড়া গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় আর উপহার। জেনে নিন কী থাকছে?
থাকবে হিরের গয়না তৈরির মজুরিতে ১০০% ছাড়৷
প্রতিটি হিরের গয়না কেনাকাটার সঙ্গে থাকবে নিশ্চিত সোনার মুদ্রা।
সোনার গয়না তৈরির মজুরিতে থাকছে ১০% ছাড়।
সব মিলিয়ে, হিরের গয়নার দুত্যির মতো নানান অফারের চমকে পুরো আউটলেট ঝলমল করে উঠবে। ‘জুয়েলারি এক্সচেঞ্জে ১০০% ডায়মন্ড ভ্যালু’ ফেরতযোগ্য । এছাড়াও অন্যান্য সমস্ত পরিষেবা এবং সুবিধা থাকছে।

এই উপলক্ষে সাংবাদিক বৈঠকে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করা হয় পুরো বিষয়টি। এছাড়া যে পাঁচটি কারণের জন্য যেমন, গুণমানের নিশ্চয়তা, ওয়ারেন্টি, রক্ষণাবেক্ষণ, সাধ্যের মধ্যে দাম আর লগ্নির কারণেই যে একমাত্র শ্যাম সুন্দর কোং জুয়েলার্স থেকে প্রাকৃতিক হিরে কেনা যায় সেটিও সকলের সামনে তুলে ধরা হয়।
এরপরই হয় ফ্যাশন শো। কলকাতা এবং আগরতলার মডেলরা ‘গ্লিটিরিয়া’য় হিরের গয়নার যে সব অনবদ্য কালেকশন প্রদর্শিত হতে চলেছে সেই সব চোখ ধাঁধানো গয়না পড়ে ফ্যাশন শোতে অংশ নেন।
গ্রাহকদের জন্যও বিশেষভাবে আরও একটি ফ্যাশন শো ছিল। যেখানে মডেলদের পরা হিরের গয়না খুব কাছ থেকে দেখে গ্রাহকরা কেনাকাটা করতে পারেন। একইসঙ্গে চলছিল লাইভ মিউজিক। সেই সুর আর গান ওই পরিবেশে এক অন্য মাত্রা যোগ করেছিল। I এই দুটি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ‘গ্লিটিরিয়া’ য় প্রদর্শিত হিরের গয়না খুব কাছ থেকে দেখা আর অনুভব করা। ‘

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানিয়েছেন, “গ্লিটিরিয়া হল এমন এক হিরের প্রদর্শনী যা আগে সেভাবে কখনও হয়নি। আর যেভাবে একসঙ্গে সব এক্সক্লুসিভ ডিজাইনার হিরের গয়না প্রদর্শিত হয়েছে তাতে এই উদ্দেশ্য ভীষণভাবে সফল হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনেও এইভাবে খুব কাছ থেকে গয়না দেখা আর অনুভব করার অভিজ্ঞতার ওপরই জোর দেব।’ তিনি আরও বলেন, ‘ এই ধরনের প্রদর্শনীর উদ্দেশ্য হল গ্রাহক যাতে হিরের দিকে একবার নজর দেয়। কারণ হিরের নিজস্ব যে দ্যুতি রয়েছে তা তাঁদের চেহারাতেও প্রতিফলিত হয়ে ঝলমল করে উঠবে।’
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অন্যতম ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘গ্লিটিরিয়া হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেকটি সিগনেচার প্রেসেন্টেশন। এটা সংস্থার দ্বিতীয় সংস্করণ। এই সবকিছু করতে অনেক যত্ন আর পরিশ্রম রয়েছে। ‘লুক অ্যান্ড ফিল’ শোকেসিং, হিরের গয়নার নকশা এবং কারুকাজ এবং অফার, সব কিছুই স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া যে পাঁচটি কারণের জন্য গ্রাহকরা প্রাকৃতিক হিরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স থেকে কিনবেন তার ওপরেও ফোকাস করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গ্লিটিরিয়া উৎসবে লুক অ্যান্ড ফিল শো টি সবচেয়ে বেশি সফল হয়েছে ও গ্রাহকদের মন জয় করেছে।’

‘গ্লিটিরিয়া’ ডায়মন্ড ফেস্টিভ্যালটি ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ত্রিপুরার (আগরতলা, খোয়াই , ধর্মনগর ও উদয়পুর ) এবং কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সব শোরুমে (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আসুন, আপনার জীবনে হিরের চমক যোগ করুন!

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...