Saturday, March 14, 2026

বিশ্বকাপে ব‍্যর্থ শাকিবরা, বড় সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

Date:

Share post:

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে একেবারেই ব‍্যর্থ ছিল বাংলাদেশের পারফরম্যান্স। বিশ্বকাপে হারের পর সমালোচনায় পরে শাকিব আল হাসনদের পারফরম্যান্স। আর এরপরই নড়চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এবার সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার নিতে চলেচে বড় পদক্ষেপ। সূত্রের খবর, বোর্ডের নির্বাচক কমিটিতে হবে এবার বদল। তিন সদস্যের নির্বাচক কমিটির মধ্যে দু’জনকে সরানো হবে। বদলে আসবেন দু’জন। তাঁদের প্রথম কাজ হবে ভারতে এক দিনের বিশ্বকাপে ব্যর্থতার বিশ্লেষণ করা। দল কেন হারল তার কারণ খুঁজে বার করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বোর্ড।

বাংলাদেশের বর্তমান নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদিন। তিনি ছাড়া বাকি দু’জন হলেন হাবিবুল বাশার ও আব্দুর রজ্জাক। দু’জনেই বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে একমাত্র রজ্জাক দেরিতে নির্বাচক কমিটিতে ঢুকেছেন। তাই তাঁর কার্যকাল এখনও শেষ হয়নি। বাকি দু’জনের কার্যকাল শেষ হবে ৩১ ডিসেম্বর। তার পরে তাঁদের সরে যেতে হবে। এই নিয়ে একটি সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, “নির্বাচক হিসাবে দীর্ঘদিন পদে থাকলেও সেরকম কোনও সাফল্য দিতে পারেননি মিনহাজুল ও বাশার। তাই তাঁদের সরানো হচ্ছে।”

আরও পড়ুন:আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, কলকাতার র‍্যাডারে বাংলার তিন ক্রিকেটার

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...