Monday, May 18, 2026

সংসদ হা.না নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে এবার সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Date:

Share post:

সংসদে হানা এবার নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। দেশের সংসদে সাংসদদের নিরাপত্তা যেখানে লঙ্ঘন হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন মালাকারী। আইনজীবী আবু সোহেলের আর্জি, সংসদ হানার ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। তার নিরপেক্ষ তদন্ত হোক।

গত ১৩ ডিসেম্বর লোকসভায় রং বোমা দিয়ে হামলা চালায় হানাদারেরা। সেই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। একইসঙ্গে বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অধ্যক্ষকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। ঘটনার দিন এই সাংসদের অতিথি হিসেবেই হানাদারেরা লোকসভায় ঢুকেছিলেন। এদিন লোকসভার অধিবেশনে অন্য সব বিষয়ে সরিয়ে রেখে, বিল পেশ না করে সংসদ হানার বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আওয়াজ তোলেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভাতেও একই দাবিতে সরব হন তৃণমূলের সংসদরা। কিন্তু সেই দাবিতে কান না দিয়ে বিল পেশে মেতে ওঠে কেন্দ্রের শাসকদল। সেই সব আলোচনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করায় তৃণমূলের বর্ষীয়ান সাংসদ-সহ ৯জনকে লোকসভা থেকে ও সাতজনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। এ পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ৯২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন- জোটের বৈঠকের আগে কেজরিওয়ালকে ফের তলব ইডির

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...