Saturday, March 14, 2026

৩০ কোটির আর্থিক প্রতারণা! শাহরুখ-পত্নী গৌরীকে নোটিশ ইডির

Date:

Share post:

পুত্রের পর এবার স্ত্রীকে নিয়ে বিপাকে পড়তে চলেছেন শাহরুখ খান। ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গৌরী খানকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেড চিলিজ প্রযোজনা সংস্থার পাশাপাশি ইন্টিরিয়র ডিজাইনার কোম্পানির মালকিন গৌরী খান। পাশাপাশি রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিনিয়োগকারী ও ব্যাংক থেকে ৩০ কোটির বেশি টাকা আত্মসাতের। এই মামলার তদন্তেই গৌরীকে সমন পাঠিয়েছে ইডি।

জানা গিয়েছে, গৌরী খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিল তুলসিয়ানি গ্রুপ। আর এই সংস্থাই বিনিয়োগকারীর থেকে তো বটেই ব্যাঙ্ক থেকেও টাকা আত্মস্যাত করেছে। এই সংস্থার সঙ্গে যুক্ত থাকার দরুন মামলার তদন্তে উঠে আসেছে গৌরী খানের নাম। যদিও গৌরীর বিরুদ্ধে সরাসরি আর্থিক কারচুপির অভিযোগ নেই। তবে মামলায় তদন্তে সহযোগিতার জন্য ডাকা হয়েছে শাহরুখ পত্নীকে। সূত্রের খবর, গৌরী খানকে তুলসিয়ানি গ্রুপ কত পারিশ্রমিক দিয়েছিল এবং তাঁদের মধ্যে কী চুক্তি হয়েছিল, তা জানতে চাইবে ইডি। এক্ষেত্রে গৌরী খানের বয়ান রেকর্ড করা হবে। এই তুলসিয়ানি গ্রুপ লখনউয়ের। নোটিস জারি করেছে লখনউয়ের ইডি। মুম্বইয়ের লোকাল ইউনিট থেকে গৌরী খানকে নোটিস দেওয়া হবে। তবে নোটিস দেওয়া হলেও গৌরী এখনও তা পাননি বলে অনুমান।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...