Wednesday, March 18, 2026

হরিদেবপুরে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

হরিদেবপুরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার কলকাতা পুলিশের এক কনস্টেবলের দেহ। ঘরের পাখার থেকে ঝুলন্ত অবস্থায় ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার করে হরিদেবপুর থানা। মৃত পুলিশ কর্মীর নাম পুলক দত্ত। বর্তমানে তাঁর পোস্টিং ছিল বেহালার পর্ণশ্রী থানায়।

পরিবার অন্যত্র থাকলেও চাকরি সূত্রে হরিদেবপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন পুলক দত্ত। সম্প্রতি, তাঁকে দেখতে না পেয়ে সন্দেহ হয় বাড়িওয়ালা ও প্রতিবেশিদের। তখন তাঁরা ফোন করেন পুলকের বাড়ির লোককে। কিন্তু তাঁরাও খোঁজ দিতে পারেননি। খবর দেওয়া পুলিশকে। এরপর পুলিশ এসে দরজা ভেঙে পুলকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খবর দেওয়া হয় বাড়ির লোককে।

প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনাটি আত্মহত্যা। যদিও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পুলক। এছাড়া সহকর্মীরা জানিয়েছেন, কিছুদিন আগেই কয়েকজনের থেকে ঋণ নিয়েছিলেন ওই পুলিশকর্মী। সেই সংক্রান্ত কোনও সমস্যা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...