Monday, May 18, 2026

বিরোধীদের কণ্ঠরোধ অব্যাহত! গুরুতর বিষয়ে আলোচনা চেয়ে বুধেও সাসপেন্ড আরও ২ সাংসদ

Date:

Share post:

বিরোধীদের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে বুলডোজ করার প্রক্রিয়া চলছেই সংসদে। লাগাতার তৃতীয়দিনও লোকসভা থেকে সাসপেন্ড করা হল বিরোধীদলের ২ সাংসদকে। কার্যত বিরোধী শূন্য কক্ষে অধিবেশন চালাচ্ছে মোদি সরকার। এই নিয়ে গত চারদিন সংসদের (Parliament) ২কক্ষ মিলিয়ে মোট ১৪৩জন সাংসদকে সাসপেন্ড করা হল।

সংসদ (Parliament) হানার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চাইলেই বিরোধীদের সাসপেন্ড করা হচ্ছে সংসদ থেকে। বিরোধীশূন্য সংসদে একের পর এক জনবিরোধী বিল পাশ করাচ্ছে কেন্দ্র। বুধবারও তার ব্যতিক্রম হল না। লোকসভা (Loksabha) থেকে বহিষ্কৃত হলেন ২ সাংসদ-সি থমাস ও এ এম আরিফ। শীতকালীন অধিবেশনের (Winter Session) বাকি দিন থেকে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

এদিন লোকসভায় রংবোমা হানার ঘটনায় নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন থমাস ও আরিফ। ওয়েলে নেমে প্রতিবাদ ও প্ল্যাকার্ড দেখান তাঁরা। এই ‘অপরাধে’ তাঁদের সাসপেন্ড করা হয়। সবমিলিয়ে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হলেন ১৪৩ জন বিরোধীদলের সাংসদ। সোম ও মঙ্গলবার মিলে সংসদের দুই কক্ষ থেকে রেকর্ড সংখ্যক বিরোধীদলের সাংসদকে সাসপেন্ড করা হয়। তৃণমূল, কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলেরই অধিকাংশ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তালিকায় এদিন আরও দুজনের নাম যোগ হল। চলতি অধিবেশনে শুধুমাত্র লোকসভা থেকেই বহিষ্কৃত হয়েছেন ৯৭ সাংসদ।

 

আরিফ জানান, সংসদে নিরাপত্তায় গাফিলতি প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি করাতেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে। দুই সাংসদকে সাসপেন্ড করার পরই লোকসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সংশোধিত ন্যায় সংহিতা নিয়ে বক্তৃতা দিলেও তাঁর অধীনে থাকা সংসদের নিরাপত্তা নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি।

Related articles

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...