Friday, May 15, 2026

‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ কর্মসূচি ফ্লপ হওয়ার পথে! বুঝেই আসছেন না মোদি

Date:

Share post:

২৪ ডিসেম্বরই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ নামক ধর্মীয় এক কর্মসূচি। যেখানে মূল মঞ্চে হাজির থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু তিনি আসছেন না, মঙ্গবার রাতেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। আয়োজক ‘সনাতন সংস্কৃতিক পরিষদ’ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর না আসার বিষয়টি। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে, নরেন্দ্র মোদি ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারছেন না।

আয়োজক সনাতন সংস্কৃতিক পরিষদ-এর থেকেও এই কর্মসূচি নিয়ে সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে বঙ্গ বিজেপির নেতা-নেত্রীদের মধ্যে। শহর থেকে জেলা, মোদির বড় বড় কাট আউট দিয়ে প্রচার চালানো হয়েছে। বিজেপির তরফে ওইদিনই প্রধানমন্ত্রী আসার বিষয়টিকে সামনে রেখে টেট পরীক্ষা পিছনোর মামলাও করা হয়েছিল হাইকোর্টে। কিন্তু সেই মোদি আসছেন না ব্রিগেডের অনুষ্ঠানে। নরেন্দ্র মোদির না আসার খবরে হতাশ বঙ্গ গেরুয়া শিবির। তবে, জানা গিয়েছে, দুধের স্বাদ ঘোলে মেটাতে ওই দিনের অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্যোক্তারা।

কিন্তু কেন আসছেন না প্রধানমন্ত্রী? গেরুয়া শিবিরের কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে, এই কর্মসূচি ফ্লপ হতে পারে, লোকসভার আগে যা বাংলার মাটিতে অস্বস্তিতে ফেলবে তাঁকে, সে খবর মোদি আগেভাগেই পেয়ে গিয়েছেন, তাই বিড়ম্বনা এড়াতে ব্রিগেডে না আসার সিদ্ধান্ত নিয়েছেন মোদি। সম্প্রতি, ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজনৈতিক সভাও সুপার ফ্লপ ছিল, তা ব্রিগেডে আসার ঝুঁকি নিলেন না মোদি।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...