Wednesday, June 3, 2026

উৎসবের মরশুমে টানা ১২ দিন ব্যাহত কলকাতা-উত্তরবঙ্গ রেল পরিষেবা

Date:

Share post:

আগামী ২৪ ডিসেম্বর রবিবার রাজ্যজুড়ে টেট পরীক্ষা (TET)। পরদিন সোমবার বড়দিন (Christmas)। তারপর সপ্তাহ শেষে বর্ষবরণের উৎসবে মাতবে গোটা রাজ্য। টেটের লাখ লাখ পরীক্ষার্থী ও উৎসবমুখর জনতার জন্য ফের দুঃসংবাদ শোনাল রেল (Rail)। আগামিকাল শুক্রবার থেকে টানা ১২ দিন কলকাতা এবং উত্তরবঙ্গের মধ্যে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে।

২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত হাওড়া ডিভিশনে আপ ও ডাউনে দূরপাল্লার ৮টি ট্রেন বাতিল থাকবে। আপ-ডাউনের ওই ট্রেনগুলি হল—হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জয়নগর, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া-গয়া এক্সপ্রেস। এছাড়াও গৌড়, কুলিক, কাজিরাঙা, উত্তরবঙ্গ সহ একগুচ্ছ ট্রেন এই ১২ দিন ঘুরপথে যাতায়াত করবে। সেক্ষেত্রে যাত্রাপথে বিঘ্ন ঘটায় গন্তব্যে পৌঁছতে বিলম্ব হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সময়সূচির পরিবর্তন হবে একগুচ্ছ দূরপাল্লার ট্রেনের।

 

 

 

 

Related articles

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...