Friday, May 15, 2026

সংসদে হা.মলাকাণ্ডে আ.টক কর্নাটকের প্রাক্তন পুলিশকর্তার ছেলে! দিল্লিতে নিয়ে এসে চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

নতুন সংসদ ভবনে (Parliament) হামলায় এবার পুলিশকর্তার (Police Officer) ছেলেকে আটক করল পুলিশ। বুধবার কর্নাটকের (Karnataka) বাগালকোট থেকে এক ইঞ্জিনিয়ারকে আটক করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। জানা গিয়েছে, ওই যুবক কর্নাটক পুলিশের এক অবসরপ্রাপ্ত শীর্ষকর্তার ছেলে। পুলিশের দাবি গত সপ্তাহে সংসদে হামলার পিছনে তার হাত রয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পুলিশকর্তার ছেলেকে দিল্লিতে আনা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম সাইকৃষ্ণ জাগালি। সংসদ হামলায় প্রধান অভিযুক্ত মনোরঞ্জন ডি-র বন্ধু ওই যুবক। তবে শুধু সাইকৃষ্ণ নয়, উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক ব্যক্তিকেও আটক করে দিল্লিতে এনে চলছে জিজ্ঞাসাবাদ। অতুল কুলশ্রেষ্ঠ নামের ওই যুবককে উত্তরপ্রদেশের জালায়ুন থেকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক মূল অভিযুক্তদের সঙ্গে নিয়মিত চ্যাটে যোগাযোগ রাখতেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে তাঁর কোনও অতীত অপরাধের রেকর্ড নেই। এমনকী কোনও রাজনৈতিক যোগও নেই। তবে তিনি শহিদ ভগৎ সিংয়ের চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত।

দিল্লি পুলিশ জানিয়েছে, মনোরঞ্জন ও সাইকৃষ্ণ দুজনে একসঙ্গে বেঙ্গালুরু কলেজে পড়ত। মনোরঞ্জন ডি-র ডায়রি থেকেই সাইকৃষ্ণের নাম উঠে আসে। এরপরই বুধবার রাতে দিল্লি পুলিশ কর্নাটক থেকে সাইকৃষ্ণকে আটক করে। সাইকৃষ্ণের বাবা কর্নাটক পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট। সূত্রের খবর, সাইকৃষ্ণ কর্মসূত্রে অন্য জায়গায় থাকলেও বর্তমানে বগলকোটের বাড়ি থেকে কাজ করছিলেন। বুধবার রাতে বাড়ি থেকেই সাইকৃষ্ণকে গ্রেফতার করা হয়। যদিও পরিবারের দাবি, সাইকৃষ্ণ কোনও ভুল কাজ করেনি। অভিযুক্ত মনোরঞ্জন ওর রুমমেট ছিল। এখন ও বাড়ি থেকে কাজ করে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিতরে স্মোক বম্ব নিয়ে হামলা চালায় দুই যুবক। দর্শকাসন থেকে ঝাঁপ দেয় মনোরঞ্জন ডি ও সাগর শর্মা নামক দুই যুবক। লোকসভার ওয়েলে ঝাঁপ দেওয়ার পরই হলুদ স্মোক বম্ব নিয়ে স্পিকারের দিকে ছুটে যায়। সংসদের বাইরে থেকে আরও দুইজনকে আটক করা হয়। এখনও অবধি মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...