Sunday, May 31, 2026

গণতন্ত্রের উপর বুলডোজার, লোকসভায় সাসপেন্ড আরও ৩ বিরোধী সাংসদ

Date:

Share post:

গণতন্ত্রের উপর বুলডোজার চালিয়ে বিরোধীদের কণ্ঠরোধের প্রক্রিয়া জারি রয়েছে সংসদে। বৃহস্পতিবার নতুন করে লোকসভা থেকে সাসপেন্ড আরও তিন বিরোধী সাংসদ। কার্যত বিরোধী শূন্য কক্ষে অধিবেশন চালাচ্ছে মোদি সরকার। পাশ হচ্ছে একের পর এক বিল। গত কয়েকদিনে সংসদের দুই কক্ষ মিলিয়ে সাসপেন্ড হলেন মোট ১৪৬ জন সাংসদ।

এদিন লোকসভায় রংবোমা হানার ঘটনায় নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন কংগ্রেসের ডিকে সুরেশ, দীপক বৈজ এবং কমল নাথের পুত্র নকুল নাথ। এই ‘অপরাধে’ তাঁদের সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। শীতকালীন অধিবেশনের (Winter Session) বাকি দিন থেকে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

১৩ ডিসেম্বর সাংসদ হানার পর একের পর এক বিরোধী সাংসদ লোকসভা থেকে সাসপেন্ড হচ্ছেন। ফলে লোকসভা প্রায় বিরোধীহীন হয়েছে। সোম ও মঙ্গলবার ও বুধবার মিলে সংসদের দুই কক্ষ থেকে রেকর্ড সংখ্যক বিরোধীদলের সাংসদকে সাসপেন্ড করা হয়। তৃণমূল, কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলেরই অধিকাংশ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তালিকায় এদিন আরও তিন জনের নাম যোগ হল। সব মিলিয়ে চলতি অধিবেশনে শুধুমাত্র লোকসভা থেকেই বহিষ্কৃত হয়েছেন ১০০ সাংসদ। এবং সংসদের দুই কক্ষ মিলিয়ে সংখ্যাটা ১৪৬ জন।

Related articles

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...