Monday, May 11, 2026

মেটিয়াবুরুজে জলকষ্ট এখন অতীত! সাংসদ অভিষেককে ধন্যবাদ স্থানীয়দের

Date:

Share post:

যখনই মানুষ সমস্যায় পড়েছেন, তখনই তাঁদের পাশে দাঁড়িয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিয়ে তা রাখার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা একবাক্যে শিকার করেন তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মানুষজন।

ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মেটিয়াব্রুজ এক সময়ে জলকষ্টের জন্য শিরোনামে চলে আসতো। লোকের মুখে মুখে প্রচলিত ছিল মেটিয়াব্রুজের মানুষের জল সংকটের কথা। কিন্ত তা এখন অতীত। এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের জলের সমস্যা এড়িয়ে যায়নি অভিষেকের চোখ।

মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে চাহিদা মতো একটি বুস্টার পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন রাজ্য সরকার ও কলকাতা পুরসভার সঙ্গে। এরপর সাংসদের উদ্যোগে ও পুরসভার তত্ত্বাবধানে দ্রুত পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়। যা এখন বাস্তবে রূপ পেয়েছে। দূর হয়েছে স্থানীয়দের
জলকষ্ট। এখন ২৪ ঘন্টা পানীয় জলের পরিষেবা রয়েছে
মেটিয়াব্রুজে। এলাকাবাসীরা দু’হাত তুলে আশীর্বাদ করছেন প্রিয় সাংসদকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছেন। তাঁরা বলছেন, জলকষ্ট দূর করে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...