Saturday, May 23, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্র.তারণা, প্রাণনা.শের হু.মকি

Date:

Share post:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে প্রতারণার ঘটনা! যেখানে প্রতারিত মহিলা শুধু ২২ লক্ষ টাকা খোয়ালেন না, সঙ্গে প্রাণনাশের হুমকিও পেলেন। ঘটনা উত্তর ২৪ পরগনার খড়দহের। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ও তাঁর পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পুরনো রাসখোলা এলাকার বাসিন্দা ওই মহিলা। বাবা চাকরি করতেন পুলিশে। আর্থিক অনটনের জন্য বাবার মৃত্যুর পর বাড়ি বিক্রি করে দেন ওই মহিলা। এবং ব্যাঙ্কে ২৫ লক্ষ টাকা জমা রাখেন।

ওই মহিলার অভিযোগ, যাদবপুরের বাসিন্দা ইন্দ্রনীল ঘোষের নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর আগে তাঁর পরিচয়। এরপর সেই পরিচয় প্রেমের সম্পর্ক পায়। নিজেকে প্রোডাকশন হাউসের মালিক বলে পরিচয় দিয়েছিল ইন্দ্রনীল। অভিযোগকারিনীকে নাকি বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি! পরে পরিবারের লোকেরা যখন জানতে পারেন ইন্দ্রনীল বিবাহিত, তখন ওই মহিলা সম্পর্ক ভেঙে দেন। এরপর ওই ব্যক্তি দফায় দফায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নেন বলে অভিযোগ।

ওই মহিলার দাবি, ঘটনা জানাজানির হওয়ার পর তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন ইন্দ্রনীল। অভিযোগ দায়ের করা হয় খড়দহে থানায়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- মেটিয়াবুরুজে জলকষ্ট এখন অতীত! সাংসদ অভিষেককে ধন্যবাদ স্থানীয়দের

 

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...