Friday, June 5, 2026

বড়দিনের বিশেষ উপহার, গড়চুমুক চিড়িয়াখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

হাওড়াবাসীদের বড়দিনের উপহার দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি নয়া চিড়িয়াখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের আগে রাজ্যে আরও একটি চিড়িয়াখানা চালু হল। হাওড়ার গড়চুমুকে এই চিড়িয়াখানার উদ্বোধন হল। মুখ্যমন্ত্রী এদিন জানান, “এর ফলে রাজ্যে চিড়িয়াখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টি।”

আগামী বৃহস্পতিবার থেকে গড়চুমুক মিনি জু খুলছে জনগণের জন্য। প্রায় দু’বছর ধরে সংস্কারের কাজের জন্য বন্ধ ছিল এই চিড়িয়াখানা। মিনি জু’কে মিডিয়াম জু’তে পরিণত করা হয়েছে। এই মিনি চিড়িয়াখানায় পর্যটকরা বিভিন্ন ধরনের পশু পাখি ছাড়া ও দেখতে পাবেন নীল গাই। এছাড়া প্রচুর হরিণ তো রয়েছেই। রয়েছে সজারু, কুমীর ইত্যাদি।গড়চুমুক মিনি জু’র পশু পাখিদের এখন থেকে যে কেউ দত্তক নিতে পারবেন।

এদিন বড়দিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘দেশের মধ্যে এই মুহূর্তে সেরা চিড়িয়াখানা দার্জিলিং। আমরা বণ্যপ্রাণে আরও জোর দিতে চাইছি। তাই হাওড়ায় এই চিড়িয়াখানার উদ্বোধন করা হল।’ ইতিমধ্যেই সেখানে কুমির, অজগর, কাঁকর হরিণ, বাঘরোল, ইগুয়ানা, বার্কিং বিয়ার, ও আরো অনেক প্রজাতির বন্যপ্রাণী নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, ‘বড়দিনের উৎসব উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকাকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, চন্দনগর, ব্যান্ডেল, হাওড়া, ঝাড়গ্রামকে সাজিয়ে তোলা হচ্ছে। উৎসবের মরশুমে সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।’

শীতকাল মানেই পিকনিকের মরশুম। আর এই আবহে চিড়িয়াখানা চালু হওয়ায় এখানে পর্যটকদের ভিড় আরো অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন- ‘পথের বাঁকে এসে’: বই প্রকাশে কুণালের লড়াইকে কুর্নিশ মন্ত্রী-সাহিত্যিক-সাংবাদিকদের

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...