Wednesday, May 13, 2026

মাদ্রাসার ১৭২৯ শূন্যপদে নিয়োগের জন্য আবেদন জমা ২ লক্ষ ৩৪ হাজার!

Date:

Share post:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর।নতুন বছরে জানুয়ারি মাসের শেষের দিকে শিক্ষক নিয়োগে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে চলেছে। সব ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষেই হতে পারে পরীক্ষা। ইতিমধ্যে আবেদন গ্রহন করেছে কমিশন। কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে ছিল, তবে এবার সচেষ্ট কমিশন।

জানা গিয়েছে, ১৭২৯ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই পদগুলোতে আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩৪ হাজার। তবে এখনও পর্যন্ত অফিশিয়ালি পরীক্ষা সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কবে পরীক্ষা সে নিয়েও মুখ খোলেনি কমিশন। ফলে পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন প্রার্থীরা।রাজ্যের শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী ৬১৪ টি মাদ্রাসা স্কুল রয়েছে রাজ্যে। এই মাদ্রাসা স্কুলগুলিতে প্রায় ১৪ হাজার পদ। যার মধ্যে ১০ হাজার পদে কর্মরত রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। বাকি প্রায় ৪ হাজার পদে দ্রুত নিয়োগের চেষ্টা করছে কমিশন। কমিশন সূত্রে দাবি, জানুয়ারির শেষদিকে হতে পারে পরীক্ষা।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...