Thursday, April 30, 2026

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

Date:

Share post:

নিয়োগের দাবিতে হাজরা মোড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে বিক্ষোভ আপার প্রাইমারি(Upper Primary) চাকরিপ্রার্থীদের। এই ঘটনায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল শুক্রবার। আন্দোলনকারীদের সরিয়ে অবস্থান তুলতে সক্রিয় হয়ে উঠল পুলিশ। আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে, কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে তার প্রতিবাদ করেন। প্রতিবাদীদের মধ্যে বেশিরভাগই মহিলা। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আজ ৫৫৫ দিনে পড়ল। ইন্টারভিউতে পাশ করা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় তাঁরা এদিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, দ্রুত ও স্বচ্ছ নিয়োগ করা হয় অবিলম্বে তাদের চাকরি দেওয়া হোক স্বচ্ছতার সঙ্গে। মেধাতালিকার উপর ভিত্তি করে দ্রুত নিয়োগ হোক। আন্দোলনকারীদের প্রশ্ন, সরকার ধাপে ধাপে সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়াচ্ছে, বিধায়কদের বেতন বাড়াচ্ছে, কিন্তু নিয়োগ কেন হচ্ছে না? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি তুলেছেন, স্বচ্ছ নিয়োগ হোক। তাঁদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়। এদিন চাকরিপ্রার্থীদের হাতে ছিল মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পোস্টার।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...